somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের ৪০ শতাংশ নামই লিখতে পারে না, তাদের বইমেলা এত বড় কেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইহুদীরা গত ১০০০ হাজার বছর থেকেই শিক্ষিত, ইংরেজরা ৫০০ বছর থেকে শিক্ষিত, আমেরিকানরা ১০০ বছর থেকে শিক্ষিত; তারা বিশ্বের বড় বড় লেখক, তারা সবচেয়ে বেশী বই পড়ে; কিন্তু তাদের কারো ১ মাস ব্যাপী কোন বইমেলা নেই; যেই জাতি স্বাধীনতার ৪৮ বছর পরও, শতে ৪০ জনকে নাম লেখা শেখায়নি, তারা কি করে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা করছে? এর পেছনে আসলে কি কাজ করছে?

মনে হয়, শিক্ষিতদের কৌলন্যবোধ, ব্যবসায়ীদের লোভ, লেখকদের পরিচিতি ও শিক্ষিত সাধারণ মানুষের এলিট এলিট ভাব কাজ করছে। ১ মাসে ৮০/১০০ কোটী টাকার বই বিক্রয় ব্যবসায়ীদের জন্য লোভনীয় ব্যাপার; তারা বর্তমানে যেই ফর্মুলায় বই বের করছে, উহা সঠিক ফর্মুলা নয়, ইহা প্রমাণিত। বাংগালীরা অন্য যেকোন জাতির থেকে বেশী লিখতে চান, বলতে চান, নিজকে প্রকাশ করতে চান; এটা একেবারে খারাপ নয়, যদি লেখাতে ভাবনা থাকে, বলাতে ধারণা থাকে, প্রকাশে মানুষের কথা থাকে!

গত বছরের বইমেলা বদনাম কুড়ায়েছে নিশ্চয়; অনেকেই বলেছেন যে, শতকরা ৯০ ভাগ বই পড়ার মতো ছিলো না; অথচ, বেশীর ভাগ বই বিক্রয় হয়ে গেছে। রাজনীতি, অর্থনীতি, সমাজ নিয়ে লেখা বই নাকি তেমন বিক্রয় হয়নি গত বছর; এই বছর নিশ্চয় সেই ধরণের বই আরো কম বিক্রয় হবে। এই বছর, বিএনপি'র কোন লেখক হয়তো রাজনৈতিক বই প্রকাশ করবেন না; ফলে, রাজনৈতিক বইয়ের বদনাম কিছুটা কমে আসবে।

গত বছর অনেক ব্লগারের বই বের হয়েছিলো; মেলা শেষে ব্লগারেরা নিজেদের বই নিয়ে মুখ খোলাননি; মুখ খুললে ভালো হতো, একটা ধারণা পাওয়া যেতো। এবার সবচেয়ে বেশী সংখ্যক ব্লগার বই বের করেছেন; অনেক ছবি আসছে, অনেক আলাপ হচ্ছে ব্লগে। বাইরের পাঠকেরা কি জানেন যে বইমেলায় ব্লগারদের বই এসেছে, নাকি ব্লগারেরা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচায় চেপে যাচ্ছেন?

বইমেলা নিশ্চয় একটি শুভ ও জ্ঞান প্রসারণের প্রচেষ্টা; কিন্তু ইহার দীর্ঘতা ও নতুন বইয়ের সংখ্যা মানুষকে চিন্তিত করার মতো ব্যাপার! এত কম শিক্ষিত ও কম মানের শিক্ষার দেশে এত আয়োজন কেন? বই মেলাতে দেশের জনসংখ্যার ৫০ ভাগ মানুষের যাবার কোন কারণই নেই!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×