somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদী বলছেন, জম্মু ও কাশ্মীরের মানুষের উন্নয়নের জন্য এসব পরিবর্তন

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোদী জম্মু-কাশ্মীরের উপর বক্তব্য রেখেছেন; তিনি বলছেন, জম্মু ও কাশ্মীরের মানুষের উন্নয়নের জন্য নতুন এসব পদক্ষেপ নেয়া হয়েছে; এসব পদক্ষেপের ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। মোদী তাঁর বক্তব্যে বলেন যে, ৩৭০ ধারার কারণে জম্মু-কাশ্মীরের জনগণ এবং শিশুদের ক্ষতি হচ্ছিল; এবং এই বিষয়টি নিয়ে কখনো পরিস্কারভাবে আলোচনা হয়নি। ৩৭০ ধারা আসলে কিভাবে জম্মু-কাশ্মীরের জনগণ ও শিশুদের ক্ষতি করছিলো, সেটার ব্যাখ্যা তিনি দেননি। আমরা বাংলাদেশীরা ৩৭০ ধারাকে যেভাবে বুঝি, জম্মু-কাশ্মীরের জনগণ উহাতে কিভাবে উপকৃত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা আমাদের পক্ষে পুরোপুরি সঠিকভাবে এনালাইসিস করা সহজ হবে না; যারা কাশ্মীরবাসীদের জীবন যাপনের মান, তাদের জীবন যাপনের ইনডেক্স নিয়ে কাজ করেছেন, শুধু তারা ব্যাখ্যা করতে পারবেন, হয়তো।

মোদী বলেছেন যে, ৩৭০ ধারা এবং ৩৫এ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীরকে সন্ত্রাস, বংশ পরম্পরায় রাজনীতি এবং দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। এখানে বুঝার মতো অনেক কিছু আছে; জম্মু-কাশ্মীরের রাজনীতিতে আবদুল্লাহ ও কি এক পীর পরিবার পরিবারতন্ত্র চালু করে রেখেছে; সাধারণ মানুষ স্বাধীনতার (অলৌকিক) জন্য অপেক্ষা করছে, উন্নয়নের জন্য নয়; ফলে, সাধারণ মানুষ কোনভাবে বেঁচে, স্বাধীনতার আশায় আশায় থাকছে, যা কাশ্মীরে ভয়ংকর দারিদ্রতার সৃষ্টি করেছে।

জম্মু-কাশ্মীরের রাজ্য সরকারগুলো(বেশীর ভাগই মুসলমান কর্মকর্তা) মানুষের শিক্ষা ও চাকুরীর নিশ্চয়তা দেয়নি কখনো; বাংলাদেশের সমান একটি দেশে মাত্র ১ কোটী ৪৮ লাখ মানুষ বসবাস করছে, এবং তারা দরিদ্র! হতবাক হওয়ার মতো ব্যাপার!

মোদী যা বলছে তা সত্য হলে, সে কেন সকল রাজনীতিবিদদের আটকিয়ে রেখে এত বড় পরিবর্তনের ঘোষণা দিলো? সে কেন রাজনীতিবিদদের নিয়ে এই ব্যাপারে মিটিং করেনি ও মানুষের মতামত নেয়নি, বা কমপক্ষে রাজ্যের বিভিন্ন অন্চলে মানুষের সাথে মিটিং করেনি।

মোদী পর্যটনের বাইরে, তেমন কোন কিছু করার তেমন রোড-ম্যাপ দেননি; উন্নয়ন করতে হলে, তার রোড-ম্যাপ দেয়ার দরকার। মোদী উল্লেখ করেছেন যে, জম্মু-কাশ্মীর এলাকায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারে অনেক নতুন চাকুরী সৃষ্টি করা হবে; কিন্তু সেখানে কারা নিযুক্তি পাবে, সেটা নিয়ে কোন রুল উল্লেখ করেনি; চাকুরীর নামে, সেখানে বিজেপি'র লোকদের ঢুকিয়ে দিলে, মানুষ নতুন আরেক বিপদেই পড়বেন মাত্র।

মোদীর একটি বড় উদ্দেশ্য হলো, গেরিলা যুদ্ধ ও পাকী জংগীদের অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যে হিন্দু নাগরিকদের বসতি স্হাপন করা হবে; এবং ধনী পরিবারেরা এখন থেকে রাজ্যে তাদের গ্রীস্মকালীন ঘরবাড়ী বানানোর অনুমতি পাবে। এই ধরণের বিষয়গুলো নিয়ে আলোচনা না করাতে, বুঝা যাচ্ছে যে, মোদী অনেক কিছু লুকিয়ে রাখছে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৪০
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CIDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

×