somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্প আমেরিকান কংগ্রেসকে ভালোই অসন্মান করেছে

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকান কংগ্রেস বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতীক; সন্মানের দিক থেকে ব্রিটিশ পারলামেন্টের পরেই ইহার স্হান। ট্রাম্প কোনদিন কংগ্রেসের সদস্য ছিলো না, সে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। কংগ্রেসে আসার জন্য কিছুটা হলেও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের দরকার হয়; ট্রাম্পের সেটা ছিলো না, এবং মানুষ সেজন্যই ট্রাম্পকে নির্বাচিত করেছিলো। মানুষ রাজনীতিবিদদের শাস্তি দিতে চেয়েছিলো, সেটা কাজ করেছে; কিন্তু ট্রাম্পও রক্ষা পায়নি, কংগ্রেস তাকে পেয়েছে, তাকে ইমপিচের মত অসন্মানী অপবাদ নিয়ে ইতিহাসে থাকতে হবে। তবে, ইমপিচের সময় সে কংগ্রেসের বেশীর ভাগ আদেশকে অমান্য করেছে; ইহা আইনীভাবে সম্ভব হয়েছে রিপাবলিকানরা তার পেছনে থাকায়; তবে, গণতন্ত্রের জন্য খারাপ উদাহরণের সৃষ্টি করেছে।

গতকাল থেকে সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের পরবর্তী পদক্ষেপ, পদচ্যুত করার শুনানী শুরু হয়েছে; ইতিমধ্যে, ট্রাম্পকে ইমপিচ করেছে হাউস অব রিপ্রেজেন্টটেভিভ (লোয়ার হাইস), ট্রাম্প ইমপিচ হয়ে গেছে; এখন সিনেট নির্ধারণ করবে, সে ক্ষমতায় থাকতে পারবে কিনা! ইমপিচমেন্ট'এর শুরুতে ডেমোক্রেটরা আশা করেছিলো যে, কিছু রিপাবলিকান তাদের পক্ষে যোগ দিবে; কিন্ত তা ঘটেনি। তারপরেও ইমপিচ করতে কোন অসুবিধা হয়নি; কারণ, হাউস অব রিপ্রেজেন্টটেভিভ'এ ডোমোক্রেটরা সংখ্যায় বেশী। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে হলে, কমপক্ষে ৭ জন রিপাবলিকান সিনেটরকে ফ্লোর ক্রস করে, ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে হবে; বাস্তবে তা দেখা যাচ্ছে না।

আগামী ৬ দিন পক্ষে বিপক্ষে বিতর্ক ও আলোচনা হবে; তারপর, সিনেটরেরা নিজেদের মতামত জানাবেন; এখন সিনেটরেরা আসলে কোর্টের জুরির ভুমিকা পালন করছে; যদি ৭ জন সিনেটর ডেমোক্রেটদের সাথে মিলে, ট্রাম্পের বিপক্ষে মতামত না দেয়, ট্রাম্প টিকে যাবে।

ট্রাম্পের নমিনেশন নিয়ে রিপাবলিকানরা উৎসাহী ছিলো না; কিন্তু প্রাইমারীতে তার জনপ্রিয়তার কারণে, তার নমিনেশনে রিপাবলিকানরা বাধা দিতে পারেনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও, অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান ও সিনেটর তার পক্ষে ছিলো না। মনে হচ্ছিল, সুযোগ এলে রিপাবলিকানরাও ট্রাম্পের বিপক্ষে চলে যাবে। কিন্তু আজ ৩ বছর পর, দেশের অর্থনীতি, অর্থনীতিতে ধনীদের প্রভাব, ট্রাম্পের কিছু সংস্কার বিপাবলিকানদের মাঝে এক ধণের অশুভ শক্ত ঐক্যের সৃষ্টি করেছে; এর পেছনে একটা কারণ হচ্ছে, ট্রাম্পের বিরোধীতা করে নিজের পদে পুর্ণ-নির্বাচনে টিকে থাকা কঠিন হতে পারে। রিপাবলিকান কংগ্রেসম্যান ও সিনেটরেরা আজো সাধারণ মানুষের রাজনীতিবিদ-বিরোধী মনোভাব ও চাপ অনুভব করছে।

ট্রাম্প টিকে যাবে, তাকে চিন্তিত মনে হচ্ছে না; সে রাজনীতিবিদ না হওয়ায় সে কংগ্রেসকে সন্মান করতে শিখেনি; কিন্তু বিশ্বের গণতন্ত্র আমেরিকার কংগ্রেসের দিকে তাকিয়ে থাকে; ট্রাম্প সেটার গুরুত্ব কিছুটা কমিয়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×