somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগ চাহেনি এখনো

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল আমেরিকান বিক্ষোভের ৬ষ্ঠ দিন শেষ হলো; মনে হচ্ছিল, শনিবারের পর, মানুষের ক্ষোভ কমে আসবে, রবিবার মানুষ তেমন নামবে না রাস্তায়; আসলে, উল্টোটা ঘটেছে, রবিবারে বেশী মানুষ নেমেছে ও অবস্হা খারাপের দিকে চলে গিয়েছে।

ট্রাম্প যেভাবে করোনা হ্যান্ডলিং করেছে, উহার শাস্তি হওয়ার দরকার; যাক, মানুষ জানে যে, আমেরিকান প্রেসিডেন্টদের শাস্তি হয় না; মানুষের মনে ভয়ংকর ক্ষোভ জমেছে; ট্রাম্প দেশের ভবিষ্যতকে ভয়ংকর রিস্কের মাঝে ঠেলে দিয়ে টাকা ছড়াচ্ছে নিজের অপরাধ ঢাকার জন্য ও আগামী ভোটের আশায়। যাক, গত ৬ দিনের বিক্ষোভ প্রমাণ করছে যে, মানুষ টাকা নিয়ে সন্তষ্ট নয়, তারা তাদের ও আমেরিকার ভবিষ্যত নিয়ে হতাশ ও শংকিত; জর্জ ফ্লয়েডের মৃত্যু মানুষের বিক্ষুব্ধ মনে আগুন জ্বালিয়ে দিয়েছে।

ট্রাম্প এই বিক্ষোভ না থামিয়ে, উল্টো মানুষকে ক্ষেপিয়ে দিয়েছে; কিছু মানুষ গত শুক্রবারে হোয়াইট হাউজের দেয়াল ডিংগিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলো; এটাকে কেন্দ্র করে সে বলেছে, "দেয়াল টপকায়ে ভেতরে ঢুকলে, ওরা ভয়ংকর কুকুর ও জাহান্নামের গুলির মাঝে পড়বে"। এটা কোন আমেরিকান প্রেসিডেন্টের কথা হতে পারে না; সে বুঝে, বা না বুঝে ভয়ংকর উস্কানী দিয়েছে; ফলাফল, হোয়াইট হাউজের ২০০ গজের মাঝে, আমেরিকান প্রেসিডেন্টদের ধর্মীয় মিলনস্হান, ঐতিহাসিক গীর্জা পোড়ায়ে দিয়েছে মানুষ।

বিক্ষোভের গতি বেড়েছে, কিন্তু মান হারিয়ে গেছে; কিছু দরিদ্র আফ্রিকান আমেরিকান, দরিদ্র সাদা ও দরিদ্র স্পেনিশ দোকানপাট লুট করে চলেছে; ইহা ট্রাম্পকে অস্ত্র দিচ্ছে, সে ন্যাশনাল গার্ড নামিয়ে বিক্ষোভ বন্ধ করিয়ে দিতে পারে; আবার, ন্যাশনাল গার্ড যদি বিক্ষোভ থামাতে না পারে, তখন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। মনে হচ্ছে, সে ন্যাশনাল গার্ড নামানোর জন্য অপেক্ষা করছে।

বিক্ষোভকারীরা এখনো ট্রাম্পের পদত্যাগ চাচ্ছে না; মানুষ আসলে তেমন কোন দাবী দিচ্ছে না, মানুষ মনের ক্ষোভ উড়াচ্ছে। ট্রাম্প হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে যে, সে আগামী ভোটে জিতবে না, তখন সে তার পক্ষের লোকদের রাস্তায় নামার জন্য বলবে; ওর পক্ষের লোকেরা রাস্তায় নামলে, সাথে অস্ত্র নিয়ে আসতে পারে; সেটা ভয়ংকর হতে পারে; তবে, সেটা হবে ভয়ংকর ভুল, পুলিশ, কিংবা ন্যাশনাল গার্ড অস্ত্র হাতে কাউকে সহ্য করবে না।

মনে হচ্ছে, ট্রাম্প অপেক্ষা করছে মানুষের ক্ষোভ স্বাভাবিকভাবে কমে আসুক, অথবা সে ন্যাশনাল গার্ড নামানোর জন্য ষড়যন্ত্র করছে; তবে, ন্যাশনাল গার্ড ফেল করলে, ট্রাম্পকে বিদায় নিতে হবে, তার পদত্যাগ চাওয়ার দরকার হবে না।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×