somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজাবাসী ইসরায়েল ও হামাসের কাছে সমানভাবে বন্দী।

১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গাজা বাংলাদেশের যে কোন উপজেলার সমান কিংবা একটু ছোট হবে; বাংলাদেশের উপজেলাগুলোতে গড়ে ৫/৬ লাখ মানুষ করে, গাজায় বাস করে ১৮ লাখ; বাংলাদেশের উপজেলার মানুষেরা সারাদেশে যেতে পারে, গাজার লোকেরা কোথায়ও যেতে পারে না, ৩ দিকে কাঁটাতারের ঘেরাও ও ইসরায়েলের সিকিউরিটি, এটা হলো ১ম স্তরের বন্দীত্ব।

গাজার মানুষ ২ স্তরে বন্দী হচ্ছে হামাসের হাতে; হামাস তাদের ভোট পায়, ভয়েই হামাসকে ভোট দিতে হয়। প্যালেষ্টাইনীদের ভুল ধারণা, হামাস তাদেরকে রক্ষা করছে; আসলে, তাদের সকল কষ্টের মুল হচ্ছে হামাস, পিএলও ও ইরান। ইরানী রাজনীতি বিশ্বের কাছে গ্রহযোগ্য নয়, ইরানীদের কারণে প্যালেষ্টাইনীরা বিশ্বের কিছুটা সহানুভুতি হারাচ্ছে।

গাজায় বেকারত্বের হার শতকরা ৫০ ভাগের বেশী; গাজায় যারা ভালো আছে, তারা হয় হামাস পরিবারে লোকজন, কিংবা হামাসদের অনুগ্রহ প্রাপ্তরা। হামাস ভুল রাজনীতি করছে, ভুল কাজ করছে, হামাসের অন্যায় ও ভুলের জন্য খড়গ নামে সাধারণ মানুষের উপর। এবার গন্ডগোল শুরু হয়েছিলো জেরুসালেমে, এবং ইহুদীদের উসকানীর ফলে। জেরুসালেমে ফিলিস্তিনী মুসলামন ও ইহুদীদের মারামারিতে কেহ প্রাণ হারায়নি তখনো, যখন হামাস ২০০ রকেট ছাড়ে।

হামাস রকেট ছুঁড়লে তখন কি ঘটে? তখনই ফিলিস্তিনীদের প্রাণ যায় ইসরায়েলী বোমায়। ২০১৪ সালে, হামাস ৩ টি ইসরায়েলী কিশোরকে হত্যা করে, বিনিময়ে ২৩০০ ফিলিস্তিকেে প্রান দিতে হয়েছিলো, ৫০ বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়েছিলো; এবার যেখানে যেরুসালেমে কেহ মারা যায়নি, হামাসের রকেটর কারণে গাজার ২০০ মানুষকে প্রান দিতে হয়েছে; এর মাঝে আছে ৫৮ জন শিশু; সমানে আরো ভয়ংকর কিছু ঘটবে।

গাজার মানুষ কি চায় যে, হামাস লক্ষ্যহীনভাবে ইসরায়েলের সাধারণ মানুষের উপর রকেট আক্রমণ চালাক? গাজার মানুষ হামাসকে রকেট ছোঁড়া থেকে বিরত করতে পারবে? হামাস গাজার মানুষের কথা শুনে? গাজার মানুষ কাজ করে ইসরায়েল গিয়ে, ওদের চাকুরী আছে এখন? গাজার মানুষ হামাসের বিপক্ষে প্রতিবাদ করতে পারবে?

ইসরায়েলের ৪০ ভাগ মানুষ চায় যে, প্যালেষ্টাইদের ভুমি ফেরত দেয়া হোক; আজকে, হামাসের রকেটের কারণে ইসরায়েলের মানুষ সরকারের বিপক্ষে প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না; কিন্তু এভাবে গাজায় বোমা ফেলাটা সব ইসরায়েলী পছন্দ করছে না, তারা শীঘ্রই প্রতিবাদ করবে; কিন্তু গাজার মানুষ হামাসকে কোনভাবে থামাতে পারবে না, রকেট ছোঁড়া বন্ধ করতে বলার সাহস কোন গাজাবাসীর নেই।


সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×