somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চোরাবালি-
পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

রানা প্লাজা ধ্বসের জন্য আমরা ব্লগারগণও কি দায়ী নয়?

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমারা যারা এখানে ব্লগিং করি তাদের হয়তো কারো বাবা মা সরকারী চাকুরী জীবি, কর্মকর্তা, আমলা আবার কারো বাবা মা বেসরকারী চাকুরী জীবি আবার কারো পিতা মাতা ব্যবসায়ী আবার কেও কেও নিজেরাই চাকুরী জীবি, ব্যবসায়ী অথবা আমলা। গুনিজনেরা সর্বদা নিজেদের দোষ আগে খুজে বের করতে বললেও আমরা সর্বদা অন্যের দোষ খুঁজে বের করি।

আমাদের বাবারা সরকারী প্রকৌশলী; আমাদের জন্য গড়ে তুলছেন সুরম্য প্রাসাদ। আর তাদের টাকায় কেনা ল্যাপটপ দিয়ে আমরা নিয়মিত ব্লগিং করে মজা লুটছি। দেশের জন্য গর্ববোধ করছি। কিন্তু একটি বারও কি ভেবে দেখেছি আমাদের বাবাদের বেতন কত? কতটাকা বেতনের বিপরীতে তারা কতটাকা ব্যায় করছেন? আমাদের বাবারা যে ঐ রানা প্লাজার নকশা অনুমোদন দিয়ে পকেট ভরতি করে টাকা এনে আমাদের জন্য প্রাসাদ গড়ছেন সে খবর কি কখনও আমরা নিয়েছি? আজ অবধি কেও নেই নাই ভবিষ্যতেও নিবে না। আমাদের দেশপ্রেম ব্লগে বাবাদের দেশপ্রেম মাইকে আর কলমে।

আছেন ফায়ার সার্ভিসের কর্মকতা গণ বা তাদের ছেলে মেয়ে। ফায়ার লাইসেন্স দেয়ার সময় টাকা না দিলে কোন কাজ হয় না আর টাকা দিলে কোন কিছু দেখার দরকার পরে না। আমাদের বাবারা যে তানজির কে পুড়িয়ে তার মধ্যে মানুষ আটকিয়ে আমাদের জন্য কাড়ি কাড়ি টাকা আনছেন সে খবর রাখি আমরা ক'জন?

আমাদের বাবারা রাজনীতি করেন। আগুল ফুলে বটগাছ বনে যান ৫বছরে। টাকা কোথা থেকে আসে কেও কি খোজ নিয়েছি? প্রতিনিয়ত যে তারা এলাকার বিভিন্ন ইন্ড্রাষ্টিজ থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা নিচ্ছেন খবর রাখি কজনা মোরা। টাকা গুলি মালিকপক্ষ মেশিনে তৈরী করে দেন না, যে শ্রমিকদের জন্য আমাদের কান্নার শেষ নেই এখন তাদের পকেট থকেই আসে।

কাস্টমস পিয়ন যেখানে কোটি টাকার বাড়ী করে সেখানে টাকার উৎস নিয়ে কোন কথা বলি আমরা কজনা? একটা গার্মেন্টস থাকলে সে এলাকার ভ্যাট সার্কেলকে প্রতিমাসে ৩/৫হাজার টাকা দিতে হয় কোন কারণ ছাড়া। আর আমদানী রপ্তানীর ক্ষেত্রে তো টাকা ছাড়া কেও একটা কাগজে স্বাক্ষর করে না। গার্মেন্টস মালিকের টাকার খনি নাই বা ক্রেতা বা বায়াররা বস্তাভড়ে টাকা নিয়ে লাইন ধরে নাই অনেক বার্গেনিং করে ১টাকা রেট বাড়াতে হয়। সেখানে আমাদের মাঝের লোকগুলি প্রতিনিয়ত ঘুষ নিচ্ছেন না দিলে বিভিন্ন কোন কাজগে স্বাক্ষর করছেন না সেটাকা আসে কোন জায়গা থেকে সে খবর নাই আমাদের। সে টাকা আসে শ্রমিককে জোর করে কাজে নিয়ে এসে বিভিন্ন উপায়ে টাকা কম দিয়ে।

বাবা সরকারী ব্যাংকার। টাকা আর টাকার পাহাড় কি মজা তার ছেলে হয়ে টাকা ব্যায়ের জায়গা নেই। মাসিক বেতন ২৬ হলে কি হবে আমার পেছনেই ব্যয় ৩০ বোনের কথা বাদই দিলাম। একটি আমদানী এলসি খুলতে টাকা নেন রপ্তানী ডকুমেন্ট পাঠাতে টাকা নেন। গার্মেন্টস মালিক টাকা উসুল করেন শ্রমিক কে কম দিয়ে।

আমার ভাই চাকরী পেয়েছেন ঘুষ দিয়ে সরকারী অফিসে, ওহ আমি কত খুশি। কাজ জানার দরকার কি? টাকা হলে সব মিলে, ভাইও তাই করে, আর সেটি করতে গিয়েই রানা প্লাজার নকশা না দেখেই অনুমোদন দিছে গার্মেন্টস এর।

আমাদের বাবারা ঠিকাদার। ঠেকা ঠেকিতে তাদের কোন জুরি নাই। সরকারী বেসরকারী সকল ইমারত তারা নির্মান করে থাকেন আহ কি আনন্দ। একটা কাজ পেলেই পরবর্তী ২বছর কাজ না পেলে চলে যায়। আমরা লাভের উৎস খুজি না। মরলে মরবে গরীবের ধন আমাদের কি, আমরা চাই টাকার পাহাড়।

আমাদের মিডিয়া, গিয়ে টাকা দাবি করে, নিয়মিত টাকা দিতে হয় তাদের টাকা না দিলে রিপোর্ট আসতে থাকে একের পর এক। টাকা দিলে প্রশংসার শেষ নাই।


বিদ্যুৎ এ যে মই ঠেলে বেড়ায় তারও থাকে কয়েকটা বাড়ী সে বাড়ী আপনা আপনি হয় না তার পেছনে থাকে হাজারো তানজির।

ডাক্টারেরা আছেন অনেক লম্বা চওড়া লেকচার দেন নিয়মিত; কিন্তু দাদারা অষুধ লিখলেই মাসে ১০হাজার ফলে অষুধ কোম্পানী অষুধের মাত্রায় হের ফের বা ডেইট ফেইল অষুধ বাজারজাত করে আমাদের শিশুদের মারছেন, আপনাদের শিশুরা তো আবার দেশের বাইরে চিকিৎসা নেন।

একজন গার্মেন্টেস কামলা হিসেব আমার অভিজ্ঞতায় বলে এদেশে সঠিক পথে কাজ করাটা কঠিন। টাকা দিলে সব হয়। টাকা না দিলে কোন কাজ হয় না।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×