somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি শুনতে পাচ্ছো কি?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি শুনতে পাচ্ছো কি?

এক বছর হয়ে গেলো। কোন যোগাযোগ নেই! অথচ একটা সময় ছিল যখন দিন শুরু হত তোমাকে দিয়ে। দিন শেষ হত তোমাকে দিয়ে। এই ক্যাম্পাসে কত হেটেছি এক সাথে। যেই ক্যাম্পাসে তোমার হাত ধরে সপ্ন দেখতাম আজ সেই ক্যাম্পাসে অন্য একজন তোমাকে নিয়ে হেটে বেড়ায়। এখন মাঝে মাঝে অন্যদের কাছে শুনি তোমার খবর। আর ফেসবুকের টিকারে ভেসে আসে তোমার নিউজ গুলো। অনেক বার ভেবেছি ডিলিট করে দেই তোমাকে। কিন্তু কেন জানি শেষ মুহূর্তে আর ডিলিট করা হয় না।মাঝে মাঝে তোমার প্রোফাইলে গিয়ে বসে থাকি! তোমার এখনকার ওয়াল পোষ্ট গুলো দেখি। মাঝে মাঝে পুরানো ওয়াল পোষ্ট গুলো দেখি। মজার ব্যাপার কি জানো ওয়াল পোষ্টের ভাষা কিন্তু এখনো আগের মতই আছে! শুধু যাকে নিয়ে ওয়ালপোষ্ট সেই মানুষটা আর আমি নই। অন্য একজন।

তুমি লজিক অনেক পছন্দ করতে। হিমু তোমার পছন্দ না। তোমার পছন্দ মিসির আলি! কেন করলে এমনটা আমি এখনও কোন উত্তর পাচ্ছিনা। না আমার কোন রাগ নেই! কিছু প্রশ্ন ছিল। কিন্তু তা নিজের কাছেই না হয় রেখে দিলাম। জানো আমিও ভেবেছিলাম তুমি চলে যাওয়ার পর তোমার মত আমিও একটা রিলেশান করব দেখাব তোমাকে আমি অনেক সুখে আছি!পারিনি। আচ্ছা তুমি কি অনেক সুখে আছো? কেন জানি মনে হচ্ছে তুমি আসলে আমাকে ভুলার জন্যই প্রেমে পড়েছ আবার।

এক বছর অনেক সময়। অহেতুক হাটাহাটি অনেক বেড়ে গেছে। সিগারেটের পরিমানটা অনেক বেড়ে গেছে! রাতে ঘুম হয়না। চোখের সামনে তোমাকে দেখি, অপরিচিত মানুষের মত দেখেও না দেখার ভান করি! এইটাই হয়ত জীবন। তবে জানো কী? বন্ধুদের ধারনা আমি এখন অনেক সুখে আছি।আগের চেয়ে বেশি হাসি ঠাট্টা করি। কাউকে বুঝতে দেই না। কেউ যখন তোমাকে নিয়ে বাজে কিছু বলে হাসিমুখে সহ্য করি।
মধ্যবিত্ত জীবনের সমস্যা মনে হয় এখানেই। নিজের কষ্টটা এখানে হাসিমুখে মাটিচাপা দিতে হয়। তাকাতে হয় পরিবারের দিকে, বাবা মার দিকে, ছোট ভাইবোনের দিকে! আমি হাসিমুখেই আছি। হাসিমুখেই থাকব হয়ত এক সময় এসব দুঃখ আর থাকবেনা। ভুলে যাব সব। নতুন এক জনকে নিয়ে জ়ীবনের ক্যানভাসে রং মাখাবো কিন্তু সেই রংয়ের মাঝেও তোমার দেয়া বিষাদের নীল রং ঠিকই থাকবে। তুমি সুখে থেকো! ভালো থেক।

জীবনান্দের ওই কবিতাটা প্রায় মনে পড়ে!

“আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু - একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?”

ইতি
………

পুরো চিঠিটা আরেকবার পড়ে ছেলেটি! এরপর নৌকো বানানো শুরু করে! কি দরকার এই চিঠি পাঠানোর কাউকে। তারচেয়ে নৌকা বানিয়ে ভাসিয়ে দেয়াই ভালো। যে চলে গেছে যাক না! দুঃখ গুলোও ভেসে যাক কাগজের নৌকার সাথে সাথে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×