somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের খাতা- পর্ব ১৩: চকোলেট আবিষ্কার

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতে কি বলো দেখি? চকোলেট ভালোবাসেনা এমন শিশু খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না। চকোলেট ঘুষ দিয়ে একমাত্র শিশুদের কাছ থেকে নিষ্পাপ বিনোদন আদায় করা যায়। তাদেরকে কিছু করতে বললে তারা ঘুষ হিসেবে চকোলেট নিঃসঙ্কোচে দাবী করে বসে।



প্রথম কে কবে চকোলেট আবিষ্কার করে তার গল্প ইতিহাস ভূলে বসে আছে। আসলে সামগ্রিক ইতিহাসের শিকিভাগও আমরা লিখে রাখতে পারিনি। ইতিহাসের বইয়ের পাতা উল্টালে দেখা যায় মায়া সভ্যতার যুগে সেই সময়ের অভিজাত শ্রেণীর মানুষেরা চকোলেট পানীয় পান করত। তারা কোকো গাছ থেকে প্রাপ্ত বীজ থেকে এই পানীয় তৈরী করত। মানুষ কিভাবে কোকো বীজ থেকে চকোলেট বানানো শিখলো তা জানা গেলো না। জানার ব্যাপক আগ্রহ হচ্ছে। প্রয়োজনই সকল আবিষ্কারের মা। আজটেক সভ্যতার মানুষজন কোকো বীজ মুদ্রা হিসেবে ব্যবহার করত। তারা কোকো বীজ থেকে মিষ্টি পানীয় তৈরী করত। ১৫২৯ সালে বিজেতা হারনান্দো করটেজের হাত ধরে আমেরিকা থেকে চকোলেট স্পেনে প্রবেশ করে।



১৭২৯ সালে ওয়ালটার চার্চ চকোলেট তৈরীর প্যাটেন্ট দ্বিতীয় জর্জ কে দেন। য়ামি ভেবে পাইনা এই প্যাটেন্ট কি করে বৈধ হয়। তবে এরপরে বানিজ্যিকভাবে চকোলেট পানীয় বিক্রি শুরু হয়। বিভিন্ন কোম্পানী গড়ে ওঠে।

১৮৪৭ সাল। জোসেফ ফ্রাই এন্ড সনস, চকোলেট পানীয় উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তারা কোকো বাটার দিয়ে বিশেষ ধরণের পেস্ট তৈরী করতে সমর্থ হন। এই পেস্টের তৈরী মোল্ডকে জমিয়ে তারা শক্ত চকোলেট তৈরীতে সক্ষম হন। পৃথিবীতে তৈরী হলো প্রথম ক্যান্ডি বার। এই ক্যান্ডি বার কেই আমরা বাঙালীরা চকোলেট বলে জানি। চকোলেট বার আবিষ্কারের পর তা জনসাধারনের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিলো । আগে মানুষ যে পরিমান চকোলেটের পানীয় পান করত তার থেকে বেশী চকোলেট বার খাওয়া শুরু হলো।



১৮৪৭ সাল, জন ক্যাডবেরী বাজারে নিয়ে এলেন চকোলে ক্যান্ডি বার। পরে ক্যাডবেরী এবং জোসেফ ফ্রাই এন্ড সন্স একত্রে যুক্ত হন। ১৮৭৫ সালে মিল্ক চকোলেট আবিষ্কার করলেন হেনরি নেসলে এবং ডেনিয়েল পিটার। নিত্য নতুন খাদ্য সামগ্রী আবিষ্কারে নেসলের জুড়ি ছিলোনা। বিশ্ববিখ্যাত নেসলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এই হেনরি নেসলে।

১৯৩৩ সালে কিটকাট চকোলেট উদ্ভাবন করা হয়। চকোলেটের ইতিহাস বিস্তৃত, স্বল্প পরিসরে লেখা সম্ভব নয়। বিংশ শতাব্দীতে চকোলেট ইন্ডাস্ট্রি শিল্প সব থেকে বেশী বিকশিত হয়েছে। এই অগ্রযাত্রা সামনের দিনে আরো বিস্তৃত হবে একথা অনস্বীকার্য।





















এই চকোলেটগুলো দেখে কার ভিজে জল আসে নি হাত তোলেন?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×