somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের খাতা- পর্ব ১৩: বিকল্প শিশু খাদ্য ও নেসলে

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন নতুন শিশু পরিবারে আসে তখন সবার মনে খুশীর বান ডাকে। সন্তান জন্মের পর তার মুখে তুলে দেয়া হয় মায়ের বুকের শাল দুধ। বিকল্প খাবারের ব্যবস্থা করা বোকামি। তবে সকল শিশুই কি মায়ের বুকের দুধ খেতে পারে? কিছু তো ব্যতিক্রম থাকে। যারা মায়ের বুকের দুধ টেনে খতে পারে না অথবা পারলেও তা হজম করতে পারে না। তাদের কি উপায় হবে? এখন শিশুকে খাওয়ানোর জন্য বিবিধ বিকল্প খাবার পাওয়া যায়। যদিও মায়ের দুধ শিশুর জন্য উৎকৃষ্ট খাবার্। আমি যে সময়ের কথা বলছি সেই সময়ে নবজাতক শিশুকে খাওয়ানোর মত বিকল্প খাবার ছিল না। ১৮৬৭ সালে হেনরি নেসলে বিশেষ ফরমূলায় নবজাতকের জন্য একটি মাতৃদুগ্ধের বিকল্প খাবার প্রস্তুত করতে সক্ষম হলেন যা মাতৃদুগ্ধ পানে অক্ষম নবজাতক শিশুদের খাওয়ানো যাবে। নেসলের খবর পেলেন একটি শিশু জন্মেছে। শিশুটি কিছুতেই তার মায়ের দুধ সহ্য করতে পারছে না। তখন নেসলে তার তৈরী খাবার শিশুটিকে খাওয়ালেন। নেসলের নতুন ফর্মূলা শিশুটির জীবন রক্ষা করলো।



সহস্র শিশুর জীবন রক্ষাকারী হেনরি নেসলে ১৮১৪ সালের ১০ আগস্ট জার্মানীর ফ্রাংকফ্রুটে জন্মগ্রহন করেন। বর্নাঢ্য জীবনের শেষে তিনি সুইজারল্যান্ডের ব্লোনি শহরে ১৮৯০ সালের ৭ জুলাই মারা যান।



নবজাতকের জীবন রক্ষার সেই ঘটনার পরে নেসলের তৈরী খাবার ফ্যারিন ল্যাকটি হেনরি নেসলে সমগ্র ইউরোপে প্রচুর পরিমানে বিক্রি হতে লাগলো। সমসাময়িক সময়ের জন্য সে ছিলো এক বিশাল আবিষ্কার। নেসলের অগ্রযাত্রা থেমে থাকেনি। দেশের সীমান পেরিয়ে বহুজাতিক কোম্পানী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আজকের দিনে নেসলে এত বিস্তৃত হয়েছে যে পৃথিবীর সবদেশেই নেসলের তৈরী খাদ্যসামগ্রী বিক্রি হয়। দেড়শো বছর পেরিয়ে এসে নেসলে পৃথিবীর বিভিন্ন দেশে ৪৮৯ টি কারখানা প্রতিষ্ঠা করেছে। ১০০ টির বেশী দেশে নেসলের জনপ্রিয় পন্য নেসক্যাফে, কারনেশান, ম্যাগী বিক্রি হয়। ম্যাগী নুডুলস বাংলাদেশের শিশুদের কাছে বেশ জনপ্রিয়। নেসলেই ইউরোপে প্রথম কনডেনসড মিল্ক তৈরী করে।

মানুষ কোকো বীজ থেকে চকোলেটের পানীয় তৈরী করা শিখেছে প্রাচীন আমলে। সেটাকে শক্ত করে প্রথম ক্যান্ডিবার তৈরী করেন জোসেফ ফ্রাই এন্ড সনস। আর চকোলেটে দুধ মিশিয়ে মিল্ক ক্যান্ডি আবিষ্কার করেন হেনরি নেসলে ১৮৭৫ সালে। বিভিন্ন ধরণের কফি যেমন সলিউবল কফি, ফ্রিজ ড্রাইড কফি, গ্রানুলেটেড বা দানাদার কফি নেসলেই প্রথম প্রস্তুত করে।

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×