somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার ছবি দেখাঃ মাহবুব মোর্শেদকে কৃতজ্ঞতা

২২ শে অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ভার্সিটি কালে যখন যাযাদি কমপ্লেক্স ছিলো না, ইস্টার্নপ্লাজার মত দোকান-পাটে সসত্দা ভিসিডি-ডিভিডির (এসব ফরম্যাটের প্রযুক্তিই আসেনি) রমরমা বাজার ছিল না তখন ছবি দেখার জায়গা ছিল বিভিন্ন দূতাবাসের ইনফরমেশন সেন্টারগুলো। সবাই সোৎসাহে ফিল্ম সোসাইটি করতো যাতে মেম্বারশিপের সুবাদে মুফতে ভালো বিদেশি ছবি দেখার সুযোগ পাওয়া যায়। রাশান কালচারাল সেন্টার, ইন্ডিয়ান ইনফরমেশন সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যোয়েটে ইন্সটিটিউট, ব্রিটিশ কাউন্সিল, ফিল্ম আর্কাইভ এবং কালেভদ্রে চীনা, ইরানী সাংস্কৃতিক কেন্দ্রগুলোই ছিল লোভনীয় জায়গা। সুজন সখী, নয়নমণি থেকে চোখ তুলে বিদেশি শিল্পসম্মত ছবি দেখছি। হা-ভাতের মত গিলতাম। পুরো ছবি মনে থাকতো না। একটা দুটো দৃশ্য, কোনো ক্যামেরার কাজ দেখেই মাতাল হয়ে যেতাম। অনেক ছবির দৃশ্য চোখে লেগে আছে এখনও। কিন্তু ভুলে গেছি ছবির বা পরিচালকের নাম। তবে অনেক বিখ্যাত পরিচালকের ছবিই দেখা হয়েছিল তখন। এখন শুধু পরিচালকদের নামই মনে আছে।

থিসিসের চরম ব্যসত্দতার সময় মাহবুব মোর্শেদ যখন একের পর এক বিখ্যাত সব চলচ্চিত্রের নাম তুলে দিচ্ছিলেন তখন তাকে ধন্যবাদ দিয়েছি কখনও কখনও কিন্তু অপেক্ষায় ছিলাম কখন অবসর পাবো। আজ তার পোস্টে গিয়ে ছবিগুলোর তালিকা করলাম। বিট টরেন্টে খোঁজ নিতে হবে প্রথমে। যেগুলো পাওয়া যাবে সেগুলো নামাতে হবে। কেমন দেখলাম, কেমন লাগলো নিশ্চয়ই জানাবো। তার আগে ধন্যবাদ মাহবুব মোর্শেদ।

1. Le Miroir by Andrei Tarkovosky
2. Day for Night by F. Truffauts
3. The Wind will Carry Us by Abbas Kiarostami
4. Gabbeh by Mohsen Makhmalbaf
5. Kandahar by Mohsen Makhmalbaf
6. Where is the friend
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×