অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙুলের ছাপের আবিষ্কারক একজন বাঙালি, কিন্তু সেই আবিষ্কার চুরি করে নেয় তাঁরই ইংরেজ ঊর্ধ্বতন কর্মকর্তা।
কিন্তু সেই চুরির ঘটনা গোপন থাকেনি। ১০০ বছর পর মুখ খুলেছে ইতিহাস: আঙুলের ছাপের আবিষ্কারক আসলে খুলনার একজন বাঙালি, নাম কাজি আজিজুল হক। এটা সেই বিস্মৃত বাঙালীরই বিরল আখ্যান।
ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙুলের ছাপের ব্যবহার নিয়ে খ্রিষ্টপূর্বকালে বিশ্বের দেশে দেশে কত বিচিত্র প্রকৃতির কাজই না হয়েছে! তার বিবরণ তুলে ধরার অবকাশ এই নিবন্ধে নেই। আমরা বরং অপরাধী শনাক্ত করার কাজে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ঊনবিংশ শতকের শেষপাদ থেকে শুরু হওয়া এবং বিংশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত চলতে থাকা গবেষণার ফিরিস্তিতে চলে আসি। তাহলেই আমরা পেয়ে যাব সেই বিস্মৃত বাঙালি আজিজুল হককে এবং দেখব তাঁর গবেষণাগত কাজের মূল্য কত গভীর ও অপরিসীম! শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে তাঁর উদ্ভাবিত পদ্ধতি বহু বাধা-বিপত্তি উজিয়ে আজ বিশ্বজুড়ে স্বীকৃত। তাঁকে বাদ দিয়ে অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙুলের ছাপের ইতিহাস হতে পারে না। অথচ তাঁর এই কৃতিত্বই অনেক কিছুর মতো চুরি করে নেয় ব্রিটিশরাজের একজন শীর্ষচূড় কর্মকর্তা, কিন্তু ইতিহাসের বিচার তাঁর প্রাপ্য তাঁকে ফিরিয়ে দিয়েছে। শোনা যাক সেই বিস্মৃত মুসলমান বাঙালির বিরল আখ্যান
Source: Amader Bangladesh

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



