গ্রীষ্মে পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যায়। আশেপাশের তাপমাত্রা ঋতু পরিবর্তনের সাথে পরিবর্তিত হলেও আমাদের দেহের যে অভ্যন্তরীণ তাপমাত্রা আছে তা নির্দিষ্ট। ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রার পরিবর্তন হলে দেহ চেষ্টা করে তার অভ্যন্তরীণ তাপমাত্রা অপরিবর্তিত রাখতে। গ্রীষ্মের গরমে আশেপাশের তাপমাত্রা বেড়ে গেলেও দেহ তার নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য ঘাম নিঃসরণ করে। ঘাম বাষ্পীভূত হয়ে শরীরকে শীতল করে। আর্দ্রতা বাড়লে শরীর গরম হয়ে যায় আর ঘামের বাষ্পীভূত যাওয়ার ক্ষমতা কমে যায়। ফলে দেহের তাপমাত্রা বাড়তে থাকে অর্থাৎ শরীর গরম হয়ে যায় এবং শরীর গরম হলেই হিট স্ট্রোক হয়। দেহের তাপমাত্রা ৪০ ডিগ্রী (১০৪ ফারেনহাইট) হয়ে গেলে মারাত্মক হিট স্ট্রোকের আশংকা থাকে। মাঝে মাঝে দেহের তাপমাত্রা বেড়ে ১০৬ ফারেনহাইটের কাছাকাছিও হয়ে যেতে পারে!
হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে নিম্নোক্ত বিধি অনুসরণ করা বাঞ্ছনীয় -
প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। রোদে কাজ করতে হলে কাজের ফাঁকে ফাঁকে পানি পান করুন এবং রোদে বের হলে ছাতা ব্যবহার করুন।
কিছু পানীয়, যেমন – অ্যালকোহল, চা, কোমল পানীয় প্রভৃতি পরিহার করুন।
দিনে দু’বার গোসল করতে পারেন।
ঢিলেঢালা হাল্কা রঙের সুতির কাপড় পরিধান করুন
আলোচিত ব্লগ
মানুষ পড়ার নিয়মকানুন
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।