somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের হাফ ভাড়া দেওয়া ছাত্ররাই কালকের দুর্নীতিবাজ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় বাসে উঠি। উঠলেই দেখি হাউকাউ। স্টুডেন্টদের সাথে হেলপারের হাউকাউ। মারামারি। ছাত্র চায় হাফ ভাড়া দিতে। কিন্তু হেলপার চায় ফুল ভাড়া। অনেক বুড়াধুরা ছাত্র সেজে উঠে হাফ ভাড়া দিয়ে কেটে পড়তে চায়। দেখতে দাড়িওয়ালা চাচা'র মতো। আমার বড়খালাম্মার থেকেও বয়সে বড়। তারা নাকি ছাত্র!

এই বিষয়ে ইতিহাস কী বলে? ১৯৬৪ সালে বিআরটিসি চারটি বাস দিয়ে সরকারিভাবে সার্ভিস শুরু করে। তখন থেকে সরকারের নির্দেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়া হতো। কিন্তু এটা ছিল সম্পূর্ণ সরকারি সেবা। পরবর্তীতে যখন সরকারি বাসের সাথে সাথে বেসরকারি বাস গণপরিবহনের সেবা দেয়া শুরু করে। তখন সরকারি বাসের নিয়মে বেসরকারি বাসেও ছাত্রদের হাফ ভাড়া নেয়া হতো। কিন্তু এ বিষয়ে কোনও লিখিত নিয়ম নাই। এটা একটা প্রথা হয়ে দাঁড়ায়। বেসরকারি বাস কোম্পানি এই হাফ ভাড়া নিতে তারা বাধ্য নয়। news

একজন স্টুডেন্ট হাফ ভাড়া কেন দিবে? অতীতে আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে হাফভাড়া দেওয়াটা যৌক্তিক ছিল। কারণ বাংলাদেশের মানুষ তখন গরীব ছিল। কিন্তু এখন একেকজন স্টুডেন্ট-মিস্টুডেন্ট সবার হাতে ত্রিশ-চল্লিশ হাজার টাকার স্যামসাঙ, আইফোন। কানে দুই-চার হাজার টাকার হেডফোন। হাজার হাজার টাকা মোবাইলের পিছনে খরচ করতে পারবা, রাত জেগে মোবাইলে প্রেমালাপ করে টাকা অপচয় করতে পারবা, আর হেলপার ফুল ভাড়া চাইলেই মাইর দিতে আসবা? গাইল দিবা?

ঢাকায় যে মানুষগুলা থাকে, তারা এখন আর ছোটলোক না। বড়লোক। কারণ ঢাকায় থাকতে হলে, খরচ কুলাতে হলে আজকের দিনে বিভিন্ন উপায়ে বড়লোক হতে হয়। বাসা থেকে একজন ছাত্র যে হাত খরচা নেয়, তাতে তার ফুল ভাড়া দিতে প্রবলেম কই? বাসা থেকে তো ঠিকই বাপ-মায়ের থেকে হাতখরচের আর বাসভাড়ার টাকা নাও। টিচারের বাসায় টাকা দিবা, এই বলেও টাকা নাও। কিন্তু টিচারকে টাকা দাওনা, হেলপারকেও দাওনা। টাকা কই দেও তাহলে? বাসায় আব্বা-আম্মা কী জানে যে, চার-পাঁচটা গার্লফ্রেণ্ডদের পিছনে টাকা খরচা করো? নাইলে ইয়াবা খাও? আর বাসে হেলপারদের সাথে খারাপ ভাষায় গালিগালাজ করো?

একজন স্টুডেন্ট ফুল ভাড়া দিবে এটা একটা স্বাভাবিক ঘটনা। এই সুস্থ্য-সুন্দর কথাটা স্কুল কলেজের পাঠ্যপুস্তকে অনতিবিলম্বে অন্তর্ভুক্ত করা হোক - এই দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্লগার, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সুশীল সমাজ সবার কাছে রেখে গেলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×