কাঁঠালের জন্মস্থান বাংলাদেশ ও এর আশেপাশে হওয়ায় জাতীয় ফল হিসাবে স্বীকৃতি পেয়েছে। কাঁঠাল গাছকে কৃষির ভাষায় বহুব্যবহারযোগ্য বৃক্ষ (MPT) বলে। অর্থাৎ কাঁঠাল গাছের পাতা, ফল, ডালপালা, কাণ্ড, শিকড়, বাকল, বীজসহ সবকিছু উপকারী।
কাঁঠাল গাছের পাতা ও ফলের ত্বক গরু-ছাগলদের প্রিয় খাদ্য। ডালপালা খুব ভালো জ্বালানি। কাণ্ডের কাঠ খুব দামি আসবাবপত্র তৈরি হয়। কচিপাতা ও বাকল থেকে টাইডাই বাটিকের প্রাকৃতিক রঙ তৈরি হয়। শিকড় জ্বালানি ও ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। কষ গাম, গস্নু ও রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। জাতীয় ফল কাঁঠাল কাঁচা ও পাকা খাদ্য হিসাবে খাওয়া হয়। কাঁচা কাঁঠালের তরকারি বেশ সুস্বাদু।
পাকা কাঁঠাল খুব পুষ্টি সমৃদ্ধ। উল্লেখযোগ্য পরিমাণে বিশেষ কোন পুষ্টি উপাদান না থাকলেও প্রায় সবপুষ্টি উপাদানই আছে। তবে পাকা কাঁঠালে প্রচুর ভিটামিন ‘এ’ আছে। ১০০ গ্রাম খাদ্যোপযোগী পাকা কাঁঠালে ক্যারোটিন (ভিটামিনএ) ৪৭০০ মাইক্রোগ্রাম, খাদ্য শক্তি ৮৮ কিলোক্যালরি ও পটাশিয়াম ১৯১ মিলিগ্রাম আছে। কাঁচা কাঁঠালে উলেস্নখযোগ্য পুষ্টির মধ্যে পটাশিয়াম ২৪৬ মিলিগ্রাম ও ফসফরাস ৯৭ মিলিগ্রাম। বীজের মধ্যে উলেস্নখ্যযোগ্য হলো-সালফার ৩৫৬ মিলিগ্রাম, পটাশিয়াম ২৪৬ মিলিগ্রাম ও খাদ্য শক্তি ১৩৩ কিলোক্যালরি। কাঁঠালের বিভিন্ন রকম ভেষজ গুণ রয়েছে।
আর্য়ুবেদীয় মতে, মানুষের দেহে কোথাও ফুলে গেলে কাঁঠালের আঠা লাগালে উপকার হয়। ফোঁড়ায় আঠা লাগালে ফোঁড়া পাকে। কাঁঠালের পাতার রস খেলে বমি দূর হয়। কাঁচা কাঁঠালের এচোঁড় বেটে এর রস দুধ সমেত খেলে বুক ধড়ফড়ানি কমে। কচিপাতা পানিতে সিদ্ধ করে খেলে এবং আক্রান্ত স্থানে লাগালে দাদ, একজিমা ও চুলকানি রোগের উপশম হয়।
কাঁঠাল গাছের পাতার গুণাগুণ, বহুবিধ প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্বন্ধে ভবিষ্যতে আরো বিস্তারিত লেখার ইচ্ছা থাকলো...
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।