somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌন্দর্যের লীলাভূমি না মৃত্যুকূপ!মাধবকুন্ড জলপ্রপাতে ২০-২২ জনের মৃত্যু

০৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌন্দর্যের লীলাভূমি না মৃত্যুকূপ!মাধবকুন্ড জলপ্রপাতে এপর্যন্ত ২০-২২ জনের মৃত্যু ঘটেছে।
ঢাকা সাউথইষ্ট ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ১২ জন ছাত্র ২৫ মে বিকেল ৩টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে এসে পৌঁছে। তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাসে সাড়ে ৩টায় তারা সবাই নেমে পড়ে জলপ্রপাতে। সাঁতার কাটা, লাফালাফি, ঝাঁপাঝাঁপির একপর্যায়ে জলপ্রপাতের ঘহßর্ণির টানে আনিসুর রহমানসহ (২৩) ৩ জন তলিয়ে যেতে থাকে। অপর দু’জন কোনোরকমে উঠে আসতে পারলেও আনিসুর রহমান আর উঠে আসতে পারেনি। পরেরদিন সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে আনিসের মৃতদেহ উদ্ধার করেন। জলপ্রপাতের সৌন্দর্য আর একটু আনন্দ উপভোগ করতে আসা ছাত্রদের লাশ নিয়ে ফিরে আসতে হয় বিষাদিত হয়ে।
আর এভাবেই প্রতিবছর বেড়াতে আসা পর্যটকদের মধ্যে এক বা একাধিক জলপ্রপাতে পড়ে মারা যাচ্ছেন। এ পর্যন্ত ২০-২২ জন মাধবকুন্ড জলপ্রপাতে পড়ে মারা গেছেন বলে স্থানীয় এলাকাবাসী ও বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এদের অধিকাংশই ১০ থেকে ২৫ বছরের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র।
বনবিভাগ ও এলাকাবাসী জানান, ঢাকা চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ইউনিভার্সিটি ও সকুল-কলেজের ছাত্র ছাত্রীসহ তরুণ পর্যটকরা জলপ্রপাতের টানে ছুটে আসেন মৌলভীবাজারের মাধবকুন্ডে। জলপ্রপাতে এসে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাসে নিজেদের হারিয়ে ফেলেন।
পর্যটকরা মাধবকুন্ডের গভীরতার বিপজ্জনক দিক সর্ম্পকে সচেতন না হয়েই পানিতে নেমে লাফঝাঁপ বা সাঁতার কাটতে থাকেন। তরুণ-তরুণীরা গোসল করতে পানিতে নেমে বিপদসীমা অতিত্ক্রম করে জলপ্রপাতের গভীর গর্তে চলে যান। এ সময় কেউ কেউ ফিরে এলেও অনেকেই গর্তের ভেতরে পাথরের খাঁজে আটকে পড়েন এবং এর শেষ পরিণতি হিসেবে নিশ্চিত মৃত্যু। এছাড়া মাধবকুন্ডের ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পা পিছলে পড়ে গিয়ে পর্যটকরা মৃত্যুবরণ করছেন।
তরুণ পর্যটক আবু নাঈম, সাইফুল ইসলাম ও নাজমুল শামস বলেন, গাইড নিয়োগ ও বিপদ সীমানা চিহিßত করে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব। এদিকে পাথারিয়ার লোকজন জানান, মাধবকন্ড জলপ্রপাতটি প্রাকৃতিক সৌন্দর্য শুধু দেখার জন্য; এখানে গোসল কিংবা বিপজ্জনক ২০০ ফুট উপরে উঠলে দুর্ঘটনা ঘটবেই। কৃর্তপরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।
পাথারিয়া এলাকার লোকজন জানান, ২০০২ সালে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির দুই ছাত্র মাধবকুন্ডের উঁচু পাহাড়ের ওপর থেকে পড়ে মারা যান। এছাড়া ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত আড়াই বছরে ৫ ছাত্রসহ ৭ ব্যক্তি মাধবকুন্ড জলপ্রপাতে পড়ে মারা গেছেন।
এলাকাবাসী জানান, মাধবকুন্ড ইকোপার্কের দেখাশোনা করে একটি ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান। এর দেখাশোনার দায়িত্ব বনবিভাগের হাতে নেওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৭ রাত ৮:১২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

×