লাউয়াছড়া ন্যাশনাল পার্কে সরকার কর্তৃক ২ একর পতিত জমিতে সাইনবোর্ড সর্বস্ব সৃজিত ২৩০ প্রজাতির আরোগ্য কুঞ্জ ও ভেষজ বাগান কার্যক্রম দীর্ঘ দিন থেকে অবহেলা, অযত্ন ও অরতি থাকার কারনে ভেস্তে যেতে বসেছে । প্রাকৃতিক ভারসাম্য রা ও ভেষজ বাগান সৃজনের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ সরকার নিলেও উদ্দেশ্য সফল না হবার আশংকা দেখা দিয়েছে।
২০০১-২০০২ সালে শ্রীমঙ্গল-সমশেরনগর সড়কের পাশে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ২ একর পতিত জমিতে ২৩০ প্রজাতির ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জ নামে প্রকল্পের কার্যক্রম শুরু করে। প্রকল্পের ভেষজ প্রজাতির মধ্যে অশোক, অর্জন, আমলকি ছাতিয়ান, চালতা, কাজলবাদী, কামেলা, কর্পুর, কাউগাব, কুরচি, চালমুগরা, জয়শ্রী, বহেরা, বৈচি, মহুয়া, ডুমুর, শ্বেত চন্দন, রক্ত চন্দন, হরিতকি,হিজলসহ ৩৮ প্রজাতির বৃ, ১৩ প্রজাতির লতা ও ১২ প্রজাতির গুল্ম রোপন করা হয়। সৃজিত বাগান প্রকল্পের ২ টি সাইন বোর্ড লাগানো হলেও প্রকল্পের উদ্দেশ্য সফল হচ্ছে না।
সংশ্লিষ্ট বন বিভাগ এর রনাবেন করার কথা থাকলেও ভেষজ বাগানটি রাখালহীন গুরুর মত রয়েছে। তাছাড়া দীর্ঘ দিন পরিচর্যা না করায় জঙ্গলে পরিপুর্ন হয়ে গেছে। ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জ পরিদর্শন কালে চোখে পড়েনি কোন প্রহরী কিংবা বন বিভাগের কোন দায়িত্বশীল ব্যক্তিকে। ফলে অরতি ভেষজ বাগান থেকে পাচার হয়ে যাচ্ছে মুল্যবান বৃ, লতা ও গুল্ম।
এব্যাপারে সংশ্লিষ্ট বন বিভাগের দৃষ্টি আকর্ষন করলে নাম প্রকাশ না করার শর্তে জনৈক বনকর্মকর্তা জানান, সরকার কর্তৃক ভেষজ বাগানের জন্য কোন বরাদ্ধ না থাকায় পরিচর্যা ও সঠিকভাবে রনাবেন করা সম্ভব হচ্ছেনা। তিনি বলেন প্রকল্প শুরুতে যতটা ঢাক-ঢোল পিটানো হয় পরবর্তীতে তার ধারাবাহিকতা না থাকায় প্রকল্পের উদ্দেশ্য সফল হয়না। অথচ সরকার প্রকল্পের জন্য প্রথমে যতটুকু আগ্রহ দেখায় বাস্তবায়নের জন্য ততটুকু বরাদ্দ না দেওয়ায় অবহেলিত হয়ে পড়ে। তেমনি অবস্থাও লাউয়াছড়া ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জের।
শ্রীমঙ্গল থেকে ১২ কিলোমিটার পুর্বে ও কমলগঞ্জ থেকে ৮ কিলোমিটার পশ্চিমে শ্রীমঙ্গল-সমশেরনগর রোডের গা ঘেষে দনি-পুর্বে সরকার কর্তৃক ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জের অবস্থান। যা বর্তমানে অযত্ন অবহেলার কারনে অরতি রয়েছে। অথচ বাগান সৃজনে সরকার খরচ করেছে বিপুল পরিমান অর্থ।
এলাকার পাহাড়ী একাধিক বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, কোন প্রহরী না থাকায় অরতি ভেষজ বাগানের মুল্যবান বৃ, লতা ও গুল্ম কতিপয় চোরাকারবারীরা চুরি করে নিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানীর কাছে বিক্রি করে। দেশের সম্পদ লাউয়াছড়া ভেষজ বাগান ও আরোগ্য কুঞ্জ রা করতে সরকারের দৃষ্টি ও পর্যাপ্ত বরাদ্দ দেওয়া প্রয়োজন। নয়তো অবহেলা অযত্নে থাকা ভেষজ বাগানটি ধ্বংশ হয়ে যাবে। সরকারের উদ্দেশ্য হবেনা সফল। জাতীর হবেনা কোন উপকার। এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপরে যথাশীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন অতিব জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আরোগ্য কুঞ্জ ও ভেষজ বাগান ভেস্তে যেতে বসেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!
এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।