কাগজী লেবুর চাষাবাদ লাভ জনক হওয়ায় সিলেটের শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কাগজী লেবু চাষের প্রতি চাষীদের উৎসাহ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সিলেট বিভাগের বানিজ্যিক কেন্দ্র শ্রীমঙ্গলে এখন কাগজী লেবুর ব্যাপক সমারোহ। এখান থেকে লাখ লাখ কাগজী লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
বিভিন্ন প্রসাধনী ও কেমিকেল কোম্পানী গুলো কিনে নিচ্ছে কাগজী লেবু। তাছাড়া বেভারেজ কোম্পানীও লেমন কোল্ড ড্রিঙ্কস এর জন্য বিপুল পরিমান কাগজী লেবু ক্রয় করছে। বছরের সব সময় কাগজী লেবু উৎপাদন হলেও মৌসুমে উৎপাদনের পরিমান বেড়ে যায় কয়েকগুন। ফলে মৌসুমে কাগজী লেবুর দামও অনেক হ্রাস পায়। প্রতি বছরে শ্রীমঙ্গলে কমপক্ষে ৫০ কোটি টাকার কাগজী লেবু বেচা-কেনা হয়ে থাকে। দেশের চা শিল্পাঞ্চল মৌলভীবাজার জেলার প্রধান অর্থকরী ফসল চায়ের পরেই কাগজী লেবুর স্থান। টিলা ও সমতল ভুমিতে কাগজী লেবুর বাগান দিগন্ত বিস্তৃত। উচু-নীচু পাহাড়ী টিলা, পাহাড়ের ঢালু, ফসলী জমির মাঠ, বাড়ির আঙ্গিনাসহ আনাচে কানাচে গড়ে উঠেছে কাগজী লেবুর বাগান।
আদিকাল থেকে শ্রীমঙ্গলে বিভিন্ন প্রজাতির লেবুর চাষ কম-বেশী হলেও বানিজ্যিক ভিত্তিতে চাষাবাদ শুরু হয় সত্তরের দশক থেকে। লাভজনক হওয়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা ও হবিগঞ্জ জেলার বাহুবল, চুনারুঘাট উপজেলায় কাগজী লেবুর ব্যাপক চাষাবাদ করা হচ্ছে। লাভজনক হওয়াতে লেবু চাষের প্রতি চাষীদের উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে শ্রীমঙ্গলেই এর চাষাবাদ বেশী হয়ে থাকে। যা অন্যান্য অঞ্চলের উৎপাদিত কাগজী লেবুর চেয়ে স্বাদ, গন্ধ ও সাইজে আলাদা।
কাক ঢাকা ভোর থেকে দিনভর জীপ, টেম্পু, ট্রাক ও ঠেলা গাড়ীতে করে বিপুল পরিমান কাগজী লেবু শ্রীমঙ্গলের বাজারে আসছে। এখান থেকে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর পরিমানের কাগজী লেবু নিয়ে যাচ্ছেন পাইকারী ব্যবসায়ীরা। শ্রীমঙ্গলের কাগজী লেবুর চাহিদা দেশের আভ্যন্তরে যেমন রয়েছে তেমনি বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। প্রতি বছরেই লন্ডনসহ মধ্যপ্রাচ্যে শ্রীমঙ্গলের কাগজী লেবু রপ্তানী করা হয়ে থাকে। চট্রগ্রাম ও টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ী এলাকায় কাগজী লেবুর চাষ করা হলেও তা শ্রীমঙ্গলের লেবুর মত উন্নত ও মানসম্পন্ন নয়।
কাগজী লেবুর বাগান মালিক মহালদার ফুল মিয়া জানান, চলতি বছরে কাগজী লেবুর ফলন ভাল হয়েছে কিন্তু দাম আশানুরুপ পাচ্ছেন না। একই অভিমত ব্যক্ত করলেন বাগান মালিক শ্রীমঙ্গল পৌরচেয়ারম্যান মোঃ আহাদ মিয়া। তাছাড়া কাগজী লেবুর বাগান মালিক আ·ফ·ম আব্দুল হাই ডন সমস্যার ব্যাপারে অভিযোগ করে বলেন লেবুর ফলন ভাল হয়েছে। কিন্তু সার সংকট না থাকলে ফলন আরও বেশী হতো। বাজারে সার কিনতে সমস্যা হয়। চাহিদামত সার পাওয়া যায়না।
শ্রীমঙ্গলে উৎপাদিত কাগজী লেবু ছাড়াও উন্নত মানের চায়না, জারা, এলাচি, সিডলেস লেবু উৎপাদন হয়। দেশের লেবুর চাহিদার ৭৫ শতাংশ উৎপাদন হয় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লেবুর বাগান থেকে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বর্তমানে ২৫ হাজার হেক্টর পাহাড়ী ও সমতল ভুমিতে কাগজী লেবুর চাষাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। লেবুর চাষ লাভজনক হওয়ায় রীতিমত প্রতিযোগিতা করা হচ্ছে লেবু চাষ নিয়ে। অনেকে আনারস চাষ বাদ দিয়ে লেবু চাষের প্রতি ঝুঁেক পড়েছে। একাধিক লেবু চাষীদের সাথে আলাপ করে জানা যায়, দুর্গম পাহাড়ী এলাকায় লেবু চাষের জন্য সেচ ব্যবস্থা খুবই ব্যয় বহুল। বৈদ্যুতিক নলকুপের মাধ্যমে সেচ কার্য চালানো হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা ও হবিগঞ্জের বাহুবল উপজেলায় অসংখ্য নতুন নতুন কাগজী লেবুর বাগান গড়ে উঠেছে।
কাগজী লেবুর চাষাবাদ বৃদ্ধিতে একদিকে হচ্ছে বেকারদের কর্মসংস্থানের সুযোগ অপর দিকে দেশের বাইরে লেবু রপ্তানী করে সরকার পাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। লেবু চাষীদের সমস্যা নিরসনসহ উৎপাদন বৃদ্ধির প্রতিকুলতা দুর করতে সংশ্লিষ্ট কর্তৃপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন জরুরী।
শ্রীমঙ্গলের কাগজী লেবু লন্ডনসহ বিভিন্ন দেশে রপ্তানী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।