somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চা বাগানে রাবার চাষে আগ্রহ বাড়ছে

১১ ই জুন, ২০০৭ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট বিভাগের অর্থকরী ফসলের মধ্যে বর্তমানে রাবার চাষের প্রতি ব্যাপক আগ্রহ বেড়ে চলেছে। সরকারী ও বেসরকারী উদ্যোগে ক্রমশ রাবার চাষের বিস্তৃতি ঘটছে। আধুনিক যুগে সময় ও অর্থ সাশ্রয়ের ফসল রাবার চাষের প্রতি চা বাগান কর্তৃপক্ষ আগ্রহী হয়ে উঠেছেন। চা আবাদে অনপযোগী পতিত ও পরিত্যাক্ত জমিতে রাবার চাষের বিকল্প নেই। পুরাতন চাষাবাদ পদ্মতিকে বাদ দিয়ে নতুন পদ্মতিতে রাবার চাষ করে সময় হচ্ছে সাশ্রয়, পাশাপাশি মুনাফার অংক বেড়ে চলেছে।

সিলেট বিভাগের সরকারী ও বেসরকারী ভাবে উৎপাদিত রাবার দেশের চাহিদার ২০ শতাংশ বলে বশিউক সুত্রে জানা যায়। তবে বর্তমানে যেভাবে রাবার চাষের পরিধি বাড়ছে আগামী এক দশকের মধ্যে দেশের ৫০ শতাংশ রাবার উৎপাদন করা সম্ভব হবে। শ্রীমঙ্গলসহ সিলেট অঞ্চলের জাতীয় অর্থকরী চা বাগানে এখনও রয়ে গেছে বিপুল পরিমান পতিত ও পরিত্যাক্ত ভুমি। যা চা চাষের অনপযোগী। এসব জমিতে রাবার চাষ করা যেতে পারে নিসন্দেহে।

৮০’র দশক থেকে চা বাগানের পতিত জমিতে রাবার চাষ শুরু করা হয় পরীক্ষামুলক ভাবে। রাবার চাষ লাভজনক হওয়ায় বর্তমানে দেশের ১৫৯ টি চা বাগানের ১৭ হাজার একর পরিত্যাক্ত ও পতিত জমিতে রাবার চাষ করা হচ্ছে। ৫৮ হাজার ৩৬২ একর জমিতে সরকারী ও চা বাগান মিলে মোট ১৭৪ টি রাবার বাগান রয়েছে। তাছাড়া ব্যক্তি উদ্যোগেও রাবার চাষ করা হচ্ছে। রাবার চাষ শুধু লাভ জনকই নয়, অনাবাদী পতিত জমিকে চা চাষে উপযোগী করতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে রাবার চাষের ফলে জমির উর্বরতা বৃদ্ধি, য় রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে থাকে।

সংশ্লিষ্ট সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, দেশের বৃহৎ চা কোম্পানী জেমস ফিনলের ৭ টি রাবার বাগানে ৫ হাজার একর, ডানকান ব্রাদার্সের ১৫ টি বাগানে ৪ হাজার একর, ন্যাশনাল টি কোম্পানীর ১৩ টি বাগানে ৬০০ একর, চা বোর্ডের ৩ টি বাগানে ২০০ একর, দেউন্ডি টি কোম্পানীর ৪ টি বাগানে ৩০ একর, প্রাইভেট কোম্পানী ভুক্ত ৫৭ টি বাগানে ৫ হাজার একর ও ব্যক্তি মালিকানাধীন ৬০টি বাগানে ২ হাজার একর জমিতে রাবার চাষ করা হচ্ছে। বশিউকের ১৫টি রাবার বাগানের অর্ধেকেরও বেশী জমিতে রাবার চাষ করা হচ্ছে চা বাগান এলাকায়। এখনও চা বাগানে প্রচুর অনাবাদী জমি রয়েছে।
এসব জমিতে রাবার চাষের বিস্তৃতি ঘটছে। চা চাষের নির্বাহী ও উৎপাদন খরচের চেয়ে ৭৫ শতাংশ কম খরচ ও লাভ জনক হওয়ায় রাবার চাষের প্রতি ঝুঁকে পড়েছেন চা বাগান কর্তৃপক্ষ। যেসব চা বাগানে রাবার চাষ করা হচ্ছে, সেসব বাগান এলাকায় রাবার প্রক্রিয়াজাত করনের কারখানাও রয়েছে। তুলনামুলকভাবে রাবার চাষের ক্ষেত্রে পরিচর্যা ও শ্রম কৌশল সহজ ও শ্রমের চাহিদা অনেকাংশে কম। পোকা মাকড়ের উপদ্রব কম হওয়ায় কীটনাশকের তেমন প্রয়োজন হয়না।
রাবার চাষের বিষয় নিয়ে সিলেট বিভাগের রাবার বিশেষজ্ঞ আলহাজ্ব ফারুক রশীদ চৌধুরীর সাথে আলাপ কালে জানান, রাবার দেশের অর্থকরী ফসল। জমির উর্বরতা বৃদ্ধিসহ মাটির য় রোধ ও পতিত জমিকে চা চাষের উপযোগী করতে রাবার চাষের বিকল্প নেই। তিনি মনে করেন, বশিউক যে পদ্মতিতে রাবার চাষ করছে তাতে একটি গাছ উৎপাদনক্ষম হতে কমপক্ষে ৮ বছর সময় প্রয়োজন। কিন্তু নতুন পদ্মতিতে রাবার চাষ করলে ৭ বছরেই উৎপাদনম হয়। এতে সময় সাশ্রয় ছাড়াও আয় বৃদ্ধি পাবে ১ বছরে কমপক্ষে ৫ কোটি টাকা। দীর্ঘ ৩৪ বছর রাবার নিয়ে বিশ্লেষন করার পর তার অভিজ্ঞতা থেকে বলেন, বশিউকের পলিথিন নার্সারী পদ্মতিতে সময় যেমন বেশী লাগে তেমনি খরচও বেশী হয়। পলিথিন পদ্মতিতে চারা পর্যাপ্ত আলো বাতাস না পাওয়ায় ছোট-বড়, সবল-দুর্বল হয়ে পার্থক্য সৃষ্টি হয়।
তিনি বলেন রাবারের কলম চারাকে নার্সারী পলিথিনে না রেখে সরাসরি ফাট ও জেন্টল ্লোপে রোপন করলে অতিদ্রুত পর্যাপ্ত আলো বাতাস পেয়ে স্বাভাবিক ভাবে বেড়ে উঠে। উৎপাদনম হতে সময় নেয় ৭ বছর, কোন কোন ক্ষেত্রে আরও কম সময়ে উৎপাদনম হয়।
প্রাকৃতিক ভারসাম্য রা ও অর্থনৈতিক উন্নয়নে রাবার চাষের প্রসার বৃদ্ধি প্রয়োজন। এব্যাপারে সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপরে যথাযথ ব্যবস্থা গ্রহন প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×