somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা পরিস্থিতিতে আমাদের 'আতঙ্কিত' হওয়া দরকার ছিলো।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা পরিস্থিতিতে আমাদের প্রচুর 'আতঙ্কিত' হওয়ার প্রয়োজন ছিলো। ভীত-সন্ত্রস্ত হওয়ার দরকার ছিলো। মৃত্যুভয়ে 'আতঙ্কিত' হয়ে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভিতর ঘাপটি মেরে বসে থাকার প্রয়োজন ছিল।

কিন্তু আমরা একটুও 'ভীত' কিংবা 'আতঙ্কিত' হই নাই। কারণ আমাদের বারবার 'আতঙ্কিত' না হওয়ার জন্য বলা হয়েছে। সরকার, মিডিয়া, বিশেষজ্ঞগণ সবাই তারস্বরে বলেছে, 'আতঙ্কিত' হবেন না, সতর্ক হোন।

আমরা 'সতর্ক' হয়ে সবার আগে ব্যাংক থেকে প্রচুর নগদ অর্থ তুলে নিলাম, তারপর সেই টাকা নিয়ে ছুঁটলাম সুপার শপ কিংবা কাঁচা বাজারে। প্রচুর নিত্যপণ্য এক সঙ্গে কিনে ফ্রীজ, ডিপ ফ্রীজ, কিচেন কেবিনেট সব ভরে ফেললাম। পরিবারের অন্তত একমাসের 'খাদ্য নিরাপত্তা' নিশ্চিত করে বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কট তৈরী করে ফেললাম।

তারপরও আমরা ঘরে বসে থাকিনি। 'আতঙ্কিত' না হয়ে 'লক ডাউন' উপেক্ষা করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিয়েছি। চায়ের দোকানে গায়ে গা লাগিয়ে বসে গুলতানি মেরেছি। রাস্তায় আর্মি নেমেছে কিনা দেখতে গিয়েছি। বিয়ে বাড়িতে বিয়ে খেতে গিয়েছি। সমুদ্রের বাতাস খেতে কক্সবাজারেও গিয়েছি। অপ্রত্যাশিত ছুটি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য 'ঈদের আনন্দ' নিয়ে গ্রামের বাড়িতে ছুঁটে গিয়েছি।

বিশ্বাস করুন আমরা একটুও 'আতঙ্কিত' হইনি। কারণ আমাদেরকে বার বার 'আতঙ্কিত' না হওয়ার জন্য বলা হয়েছে, বলা হয়েছে সতর্ক হতে। কিন্তু বাঙালি কবে 'আতঙ্কিত' না হয়ে আগে সতর্ক হয়েছে! এই জাতিকে একমাত্র মৃত্যু ভয়ই সতর্ক করতে পারে।
কিন্তু 'বীর' বাঙালির মনে মৃত্যুভয় জাগিয়ে তুলতেও রাষ্ট্র ব্যর্থ হয়েছে। করোনা জনিত মৃত্যু যে কতো ভয়ঙ্কর ! আত্মীয়-স্বজন বিহীন অসহায় করুণ মৃত্যু। এই নিষ্ঠুর বাস্তবতাকেও বৃদ্ধাঙ্গলি দেখিয়ে 'অকুতোভয়' বাঙালি কারণে-অকারণে বাইরে ঘোরাফেরা অব্যাহত রেখেছে। এতে প্রায় ব্যর্থ হয়ে গেছে গত দেড়সপ্তাহের বিরতী হীন অঘোষিত 'লকডাউন'।

ফলাফল ঢাকার ২৯টি এলাকা সহ দেশের ১১টি জেলায় করোনা ভাইরাসের বিস্তার। বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু। কিন্তু তবুও আমরা এখনো আতঙ্কহীন, অসতর্ক, নিরুদ্বেগ।

বাড়ছে মৃত্যুর মিছিল। তবুও আমরা উদাসীন, অসতর্ক, অসচেতন। আমাদের হুস হবে আর কবে? (মনে হয়...মৃত্যুর পরও বাঙালির হুস হবে না, এরা বেহেস্তে গেলেও এক সময় বোর হয়ে দলে দলে দোজখ দেখতে যাবে। B-) )

পুনশ্চঃ দেশে নাকি ছাগলের বাম্পার ফলন হৈছে। কিন্তু করোনা ঝুঁকি উপেক্ষা করে চরেবরে খাওয়া এই ছাগল গুলো আগামি বকরি ঈদ পর্যন্ত বেঁচে থাকবেতো ! B:-/
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×