মাগো,
নক্টিলুসেন্ট মেঘের মধ্যে দিয়ে ফিরে আসা মহাকাশযানের ডিজাইনে কি সব পরিবর্তন আনতে হয় এ সব নিয়ে ক্লাসে কথা বলছিলাম। অনেক উচুতে আকাশ আর মহাকাশের সীমানায় ভেসে থাকা বরফ কুচির এই মেঘকে কেন জানি হঠাৎ করে খুব আপন মনে হল। খুব তোমার কথা মনে হতে লাগল।
মাগো,
তোমার আর মেঘে মধ্যে কি কোন সম্পর্ক আছে? কি জানি। মেঘেরও বোধ হয় তোমার মত বুকে অসম্ভব কসঠ আর চোখ হাজার রাতের অভিমানী কান্না। বরফকুচি মেঘের আলো আধারীতে বোধহয় চুপিচুপি মিশে থাকে সন্তানের পথ চেয়ে থাকা মায়ের বুকের ধুকুপুকু।
মাগো,
দশহাজার মাইল ছিল কত ক্লান্তিকর দুরত্ত। এখন ত্তুমি না পেরোনোর শত আলোকবর্ষ দূরে। কোথায় তুমি মাগো?
ভেসে থেকো মাগো বরফ কুচির মেঘে। গভীর রাতে যখন ঘুম ভেঙ্গে যাবে অস্মভব মাথা ব্যাথায় আমি খুজব তোমাকে আকাশের প্রান্তরে।
তখন আকাশ জুড়ে তারারা জাগে
গিটারে রাত্রির সুর
পৃথিবীর বুকে আলো করা রাত
নিঃশব্দে ছায়ারা ফিরে আসে
মা, তোমাকে বলা হয়নি অনেক কথা
সামু, তোর সাথে দেখা হবেনা আর কোনদিন
অচেনা স্বপ্নে স্মৃতির নক্ষত্ররা এখন ঘুম হয়ে আসে
বুকের ভিতর কৈশোর
মুঠোর ভিতর ঘাশফুল
তারার আলো জালা উঠোনে
আর কোনদিন ফেরা হবে না…
কপিরাইট©২০১১ স্পার্টন
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



