৭৫% উদ্ধার কাজ শেষ
যারা এই উদ্ধার কাজে সহযোগিতা করলেন তাদের কে অসংখ্য ধন্যবাদ
আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই এই দেশ টা এখনো ভালো আছে
কিন্তু আপনারা ভালো কাজের আড়ালে অনেক খারাপ একটা কাজ এর সাক্ষী হয়ে রইলেন
কেমন??
বলছি
এই যে মৃত মানুষ গুলা কে বের করে আনলেন, কাওকে কাওকে অর্ধেক কেটে কুটে বের করে আনলেন
এদের পরিবার তো এখন নিঃস্ব, রিক্ত, সর্বস্বান্ত
এদের ৯০% মানুষ ই তাদের পরিবারের এক মাত্র আয়ের মানুষ টাকে হারিয়েছে
তাদের এখন ১ বেলা খাওয়ার আগেও চিন্তা করা লাগবে পরের বেলা কি খাবে
রিকশায় উঠার বিলাশিতা এই মানুষ গুলা আগেও করতো না
সেটা না হয় নাই বা বললাম
বাস ভাড়া দিতেও তাদের হাত কাঁপবে
ঈদ এ বাচ্চাদের একটা নতুন কাপড় দিতে পারবে না
তখন এই বেঁচে থাকা পরিবার গুলা একটা আক্ষেপ ই করবে
খোদা কেন তাদের কেও রানা প্লাজায় রেখে মারে নাই
এই পরিবার গুলা চলত অনেক কষ্ট করে
এখন চলতে যেই কষ্ট হবে সেটা পত্রিকায় আসবে না, ব্লগ এ আসবে না
এদের কেও দেখবে না
এখন থেকেই এই পরিবার গুলার জন্য একটু চিন্তা করেন
স্কুল গুলা তে এই পরিবারের ছোট ছেলে মেয়ে গুলা যেন ফ্রি তে পড়তে পারে
সেই ব্যাবস্থা একটু কষ্ট করে করে দেন
এই ছেলে মেয়ে গুলার জন্য একটা ছোট খাট বৃত্তির ব্যাবস্থা করে দেন
তারা কোন আরামদায়ক প্রসাধনী সামগ্রী কিনবে না
পেট চালানোর জন্য যা লাগবে আর নিতান্তই যেই কাপড় টা না হলে চলবে না
শুধু মাত্র সেই জিনিস গুলাই তারা কিনবে
তো তাদের কাছ থেকে লাভ টা না হয় না ই বা করলেন
যারা মারা গেছে তারা বেঁচে গেছে
এই পরিবারের মানুষ গুলা না মরেও বাকি জীবন মরার মতো জীবন যাপন করবে
আসেন সবাই মিলে একটু সাহায্যের হাত বারিয়ে দেই
রাজনৈতিক দল গুলার অনেক অনেক টাকা
হরতাল, মিছিল, অবরোধ, নাম পরিবর্তন একটু আপাতত বন্ধ রেখে
একটা ফান্ড করে এই অসহায় পরিবার গুলাকে একটু সাহায্য করেন
দেশের মানুষ গুলা কে কষ্টে রাখলে রাজনীতি করবেন কাদের নিয়ে ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



