আইজকা হকাল হকাল পেপারে পড়লাম (মানবজমিন) হাসানে তত্বাবধায়ক প্রধান হইলে ক্যাডা ক্যাডা উপদেষ্টা হইবো। জটিল কিসু নাম পাইলাম, আন্নেরাও আহনতরি মনে হয় জাইন্যা গেছেন হ্যারা ক্যাঠা। তাও কই, হ্যাগো মইধ্যে আছেন গীতিআরা সাফিয়া চৌধুরি, ডঃ এনামুল হক, লে.জে. হাসান মাশহুদ চৌধুরি, ব্যারিস্টার মইনুল হোসেন। গীতিআরা হইলেন যথেষ্ট প্রগতিশীল, women empowemwnt এর ক্ষেত্রে তিনি পাইওনিয়ার। কিন্তুক, উনি আবার নাজিম কামরান চৌধুরির স্ত্রী, যে কিনা 1991 সালে বি.এন.পি'র এম.পি ছ্যালেন। এনামুল হক, বিশিস্ট দুর্নীতিবাজ সাবেক আইজিপি, আর বর্তমান টিএন্ডটি মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এর আপন ভাই। হাসান মাশহুদ খালেদা জিয়ার আত্নীয়। আর ব্যারিস্টার মইনুল হোসেন; উনি আনোয়ার হোসেন মনজু'র ভাই হলেও বি.এন.পি পন্থী, যদ্দুর মনি পড়ে, সুপ্রিম কোর্ট বারের বি.এন.পি প্যানেলের েকখান কুতুব।
তাইলে প্রশ্নহইলো, ইনারা কতকখানি নিরপেক্ষ? ইনাদের দিয়্যা কি সুষ্ঠু নির্বাচনের ....ভিত্রে ঢুকাইবো? আর যদি আত্নীয়তা নিরপেক্ষতার জন্যি প্রব্লেম না হয়, তাইলে হাসান ে কি দুষ কচ্ছে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০