চেনা আধুলি
০৬ ই জুন, ২০০৭ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চকচকে পিচের রাস্তা। আমি হাঁটছি। একটু আলো, অন্ধকার বেশি। যেন সন্ধ্যা। কোথায়, কোন রাস্তা দিয়ে হাঁটছি জানি না। হাঁটছি না দৌড়াচ্ছি তাও বুঝতে পারছি না। তবে সামনের দিকে এগোচ্ছি, এটা বুঝতে পারছি। পায়ে কি যেন ঠেকলো। উবু হয়ে দেখলাম পাঁচ টাকার আধুলি। ভালো করে দেখলাম, শুধু দুই টাকার, এক টাকারও আছে। আছে আট আনার, চার আনার। সবগুলো আধুলি কুড়িয়ে পকেটে পুরলাম। আবার হাঁটছি। আবার পায়ে আধুলি ঠেকলো। কুড়িয়ে নিলাম। আমি হাঁটছি। এরপর দেখি আমি মশারির ভিতর।
গত রাতে আমার দেখা স্বপ্ন ছিল এটি। আগে রাজা-বাদশারা স্বপ্ন দেখলে পরদিন তার নানা ব্যাখা দিতেন পারিষদরা। আমার স্বপ্নের একটি ব্যাখ্যা আমি বের করেছি। জিনিসপত্রের দাম বাড়তি। এরইমধ্যে বেনসন সিগারেটের প্যাকেট ৮৭ টাকা। অফিসে এসে এ কথা পাড়তেই এক সহকর্মী বললেন, আগে চাল তেলের কথা ভাবেন, তার পর সিগারেট। সত্যিই তো! আমার স্বপ্নের মাজেজা সম্ভবত এখানে। কাল জাতীয় বাজেট। জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাড়াবে, ভাবতেই ভয় পাচ্ছি। বাজেটের পর আরো আধুলি দরকার, নইলে খাওয়া-পরার সমস্যা হয়ে দাড়াবে। আমার আরো আধুলি চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট
অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা...
...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন