somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষগুলান খালি সংখ্যা হইয়া যায়

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষগুলান কেরমেই কেরমেই সংখ্যা
হইয়া যায়; হাভাইত্যা মানুষগুলান।
অরা পরিষ্কার পানি খাইয়া বাঁচতে চাইছিলো,
তাই আমরা ওদের গ্রামে গভীর চাপকল
লাগাইয়া দিছি,তাও আবার আর্সেনিক-ফ্রি!
তয় বেশি পানি খাইয়া অরা ফুইল্যা ঢোল
হইয়া মইরা গ্যাছে।লঞ্চে কইরা ঢাকা আইতেছিলো :
বরিশাল থিকা,চাঁদপুর থিকা, ভোলা থিকা।
অরা দেখতে অঙ্কের লাহান হইয়া গ্যাছে,
যেন শূন্য! গণিতবিদ্যায় এই দ্যাশের
মাইনষের পয়লা কাম হইল এই শূন্য।
তাই একের পিঠে দুইটা শূন্যের লাহান
মুর্দা থুইয়া আমারা ১০০ পাই :
যতজন মরল গেলো নৌকাডুবিতে;
মানুষ বোঝায় লঞ্চ উল্টাইয়া, বালি বোঝায়
জাহাজের ধাক্কায় ট্রলার ডুইবা; মেঘনায় কি
বুড়িগঙ্গায়। আমারা ওদের উন্নতি চাই,
আবার নিজেগো উন্নতির লাইগ্যা গাঙে বেকার
ইস্টিমার ভাসাই।তয় মানুষগুলান কিন্তু শেষতক
সংখ্যা হইয়া যায়।

তারপর, মনে করেন এই গার্মেন্টস শ্রমিকদের কথা।
অরাও আইছিলো,কুমিল্লা থিকা, মুন্সিগঞ্জ থিকা,
ময়মনসিংহ আর হবিগঞ্জ থিকা, উত্তরবঙ্গ থিকা,
ফরিদপুর-খুলনা-কুষ্টিয়া অই লাইন থিকা।
আমারাই ডাইকা আনছিলাম, কইছিলাম :
শিল্প বিপ্লবের হাওয়া দু’শ’ বছর পর হইলেও লাগছে,
তুমরা আসো, হের সুফল লইয়া খাইয়া পইরা বাঁচো।
হেরা আমাদের মিষ্টি কথায় ভুইলা আইছিলো—
মেশিনের গ্রিজ হইতে, আগুনের জ্বালানি হইতে,
কংক্রীটের খোরাক হইতে। আসলে ভুলাইয়া-
ভালাইয়া আমারা ওগোরে মুনাফার গায়েবী
হাতে তুইল্যা দিছি, বিশ্বপুঁজির ঢেঁকিতে থ্যাতলাইছি।
হের লাইগ্যা,অরাও সংখ্যা হইয়া গ্যাছে;
আগুনের লকলইক্যা শিখা ওগোরে কুঁকড়াইয়া
বাংলা পাঁচের লাহান বানাইছে, সিমেন্টের ছাঁদ
ওগোরে দুমড়াইয়া বানাইছে আট কি নয়।
অরা তাই ফিইর‌্যা গ্যাছে; গৌড়ে, বরেন্দ্রে,
বিক্রমপুরে, সমতটে;ফিইর‌্যা গ্যাছে হরিকেলে,
চন্দ্রদ্বীপে,যশোহরে, নবদ্বীপে; যেইখান থিকা
আইছিলো সেইখানে।অরা ফিইর‌্যা গ্যাছে সংখ্যা
হইয়া, গ্রামে গ্রামে গন্ডায় গন্ডায় লাশ হইয়া
কিংবা পঙ্গু হইয়া:
২৫০ মৃত, ১২০০আহত, ৩০০ নিখোঁজ!
মরণেওয়ালাদের জামা'আতে
মিল-মালিকের ঈমামতী।

আমরাও সংখ্যার হিসাবে ওস্তাদ আছি।
গুইনা গুইনা দুইব্যাগ রক্ত দিছি,
দুই ফোঁট কেবল চোখের জল,
এক দিনের রাষ্ট্রীয় শোক,
জনপ্রতি বিশ হাজার টাকা,
এক হালি তদন্ত কমিটি,
এক ডজন নেতা-নেত্রীর কুম্ভাশ্রু।
তারপর চারিধারে সব চুপচাপ,
লালফিতা পিন্দা সারে সারে
রিপোর্টের ফাইলগুলা গোরে যাইবো;
পারলে রিপোর্ট-বাগীশরাও গোরে যাক গিয়া,
গোরে যাক আড়ম্বর কইরা ঝুঠা কসম পাঠ,
গোরে যাক বেহুদা বক্তৃতা,
গোরে যাক গোলাপী শাড়ি,
গোরে যাক কালো কোটি,
গোরে যাক খাকি আর পাগড়ি,
গোরে যাক বেকানুনী দালান হুদ্ধা বিজিএমইএ,
গোরে যাক বেশুমার পিচাশ,
বাঁইচা থাক খালি মানুষ আমাগো।


২৫/০৪/১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×