জানি না তার কি হয়
আমার তো এমন হয় যে স্মৃতিভ্রষ্ট হই
কিছু থাকে না স্মরণ, কিছু হয় না ক্ষরণ
বিড়ি ফুঁকতে ফুঁকতে যেই দেখি জল
তাতে ফেলি ছাই
বেল্টের ঘাট আটসাট হলে বুঝি বেড়েছে ওজন
কচিত দেখে ফেললে উরুর ফাংগাস
বুঝে ফেলি বহুদিন হয় না সংগম
তার কোন ফোন নাই
মানে আমিও বোধহয় করি না বহুদিন!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


