ইস্তফার কাগজটাতে কর্তৃপক্ষ সই করেছে কিনা জানি না
তবে গতকাল যখন ভাস্করের সাথে কথা হলো
আগের দিনের মতই ছিল তার অভিব্যক্তি
এইখানে ভৌতিক মডারেশন চলে
কারো কথা বন্ধ করে তো ছাগলের ম্যাৎকারে দেয় তাল
এটা পরিষ্কার অভিযোগ, আমি অগন্য বলে বুঝি না অতশত
কিন্তু একজন জামাল ভাস্করকে কতটা দরকার
মাননীয় নোটিশবোর্ড কতটুকু বুঝতে পারে জানি না
কতটুকু বুঝতে পারে পরিষ্কার জঙ্গীবাদ উসকে দেয়া আবালেরা
আমি তাতেও মনযোগী নই
আমি কেবল বুঝতে পারি
একজন জামাল ভাস্কর আমার আগ্রহও ক্রমশ কমিয়ে দিয়েছে
এখন আমি ভাবতে চাই না আবাল ঠেকাও আন্দোলন
ভাবতে চাই না কি হলো নির্মাণ কি হলো মুক্তিযুদ্ধ দম্ভে
আমি কেবল দেখি থলথলে মাংশ
লেখার ভীড়ে, ব্লগের নীড়ে
আহ! আমার সময় বেঁচেছে
এখন যুক্তিরা থাকুক ঘুমিয়ে!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



