somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এল এইচ, জুয়েল
সুপ্রিয় সামু ব্লগার কমিউনিটি, আমি লোকমান হোসাইন"। আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরও মানসম্মত ব্লগ পোস্ট নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা আমার ব্লগের পোস্ট নিয়মিত পরবেন আর শেয়ার ও কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন

সাভার ট্র্যাজিডি. নিয়ে সেনাবাহিনীর একজন সৈনিকের কিছু কথা

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ দেখলাম অনেকে ফেসবুক পেজ এবং ব্লগে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্ষমতা নিয়ে কথা বলতেছেন, তাই আপনাদের উদ্ধেশে সাভারে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিকের কিছু কথা।

বাংলাদেশের জনগন আমি আপনাদের অতি আপন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক, আজ আমি আপনাদের কিছু বলতে চাই। দয়া করে শুনবেন?

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৪ ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেড এর সুনাম কেমন তা যারা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন। অনেকে বলতেছেন সাভার রানা প্লাজার উদ্ধার কাজে আর্মির কোন ইঞ্জিনিয়ার নাই। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার সকলের অবগতির জন্য বলতেছি ১৪ ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেড ধ্বংসস্তূপের উদ্ধার কাজে সমানতালে কাজ করে যাচ্ছে ৯ম পদাতিক ডিভিসন এর অধীন ৮১ পদাতিক ব্রিগেড এর সাথে। অনেকে বলতেছেন বাংলাদেশ আর্মি কাজ করতেছে না, কাজ পারে না কিন্তু এটা কেউ দেখতেছেন না, যদি আমরা তাড়াহুড়া করে কাজ করতাম তবে কি সর্বশেষ ৫ ঘণ্টায় ৫০ জনকে উদ্ধার করতে পারতাম? অনেকে বলতেছেন কাটিং মেশিন নাই, আরে ভাই সবই আছে, কিন্তু মেশিন গুলো তো বুঝেশুনে ব্যাবহার করতে হবে, এটা কেন বুঝেন না, এটা ধ্বংসপ্রাপ্ত একটা বিল্ডিং, না বুঝে কাজ করলে, না বুঝে প্রেসার দিলে পুরো বিল্ডিং টা যদি ধ্বসে যায় তবে তো তখন আবার আমাদের দুষারোপ করবেন। আপনারা বাংলাদেশের জনগন, আমরা আপনাদের সেবক, কিন্তু তাই বলে কি আমাদের যা মন চায় তাই বলবেন? বাংলাদেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী থাকে সবার আগে, কেন জানেন? যাতে এদেশের জনগন শান্তিতে থাকেন, কিন্তু সেই আপনারা যখন আমাদের নিয়ে কথা বলেন তখন অনেক কষ্ট লাগে।

আমি নিজে ঘটনা স্থলে আছি, কাজ করে যাচ্ছি, যদি পারেন তবে ফেসবুক বা ব্লগে কথা না বলে এসে এলাকার জনগনের মত আমাদের সাহায্য করেন। হয়তো আপনার সাহায্য আরও অনেকের জীবন বাঁচাতে পারবে।

আপনাদের সবাইকে ধন্যবাদ।


আমাকে FACEBOOK পেতে View this link
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
২১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×