somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমিই ছিলে স্থিরতা গভীর জলের মাছ

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আমার হয়ত ভুল ছিলো, রাঙামাছ
তাই চাওয়াগুলো দুলছিলো টলটলে
শীত মায়া মাখা মিথ্যে হাওয়ার জলে!
স্বীকার করছি ভুলের উপর ভীত
তৈরী ছিলো তাই ঠিক সম্বিত
ফিরে পাওয়ার আগেই ভাঙলে ঘুম
আমরা কেবল চোখ মাখা অরুণ!

আমার হয়ত ভুল ছিলো রাঙামাছ
তাই চাওয়া গুলো বাধা থাক অঞ্চলে...

২.
আজ তার চোখে তাকানো গেলনা। ফিরে এলাম। কান্নাগুলোকে রঙীন বিকেল করে ছুঁড়ে ছুঁড়ে দিলে, হৃদয়বান এক পুরনো রোডে তার ঘর। সমস্ত পথ আমাকে চেনে।

তুমি নাকি বদলে ফেলেছো একান্ত ব্যাক্তিগত যেসব গাছপালা আমরা বুনেছিলাম;
আমাদের স্মৃতি। আমি শেষবার প্রেমে থেকে চাইলাম দেখে নিই।

যে নেই। গেছে তার কেবলই পায়ের ছাপ। কাঁটা কাঁটা ব্যাথাতুর সে চোখে তাকানো গেলনা!


৩.
এখন আমাকে আর কোথাও খুঁজে পাচ্ছিনা। মরে যাচ্ছি ইতিহাস অলক্ষে মরে মরে তোমাদের..।
তার ও আগে অন্ধ!
লিপিচিত্রিত জলে-
হ্যা হৃদয় একটি গুনটানা নৌকা!


৪।
সূর্যমুখী মুখ কাটা মে
ধুলোর উপর যায় গড়িয়ে,
আঁচড়ে কামড়ে দাগ করে দেয়
সূর্যহাসা বুকের ভেতর,
পাগল কেন হাত বাড়িয়ে,
রূপকথাটায় নাক গলিয়ে ফুলকে ডাকে?
ডাকের মধ্যে এলোমেলো গন্ধ থাকে!

সূর্য আলো রং এর গোলা
আপাতত একুশ বাইশ,
শ্রাবন শ্রাবন মেঘের মত
উড়াচ্ছে ফুল পথের ধুলায়।
দীর্ঘ দিঘল সোনালী চুল
চমকে চমকে উঠছে রোদে,
রূপকথাটায় সবুজ ব্যাঙের উপস্থিতি,
দূর্বা ঘাসে ছড়াচ্ছে চিল
মুঠো মুঠো হলুদ দানা;

এসব কিছুই এলোমেলো,
রোদের জোছনা ফুরাচ্ছেনা!


৫.
একটুপর তোমাকে বলব মরে যাচ্ছি...
উত্তর থেকে দক্ষিণে যাও। স্বপ্ন থেকে সমুদ্রে। আমি মরে যাই কিছুতেই যেন দেখোনা!
আর একটুপর বলবো আমি মরে যাচ্ছি রঙ!

সব পাখি ঘরে ফেরে শুধু তুমি উড়ে উড়ে একান্তে নিশি ফেরা, কোথায় যে যাপন
করো রাত্রি। আমি ঘরের দুয়ারে বসে আছি।
কেবল আছি। সারা সকাল আছি। সারা দুপুর আছি।সারা সারা সন্ধ্যে অনন্ত ধরে
আছি! মরে যাচ্ছি খুব মরে যাচ্ছি রঙ। তোমাকে না দেখে মরে যাচ্ছি অবলীলায়।
একটুপর তোমাকে বলবো...

৬.
কর্ম আর ক্লান্তির মাঝে এত এতবার দেখা হয়ে যায় কখনো তার জানাও হয়না কতবার চোখ চোখের হয়েছে। কতবার প্রেম মাতাল হয়েছে সাধ রাধাচূড়া জেনে। আর সে জানেনি ফুল পাখি পাতা প্রজাপতি চোখ।

আমি চাইনি দেখা হোক!


৭।
তুমি আসলে তুমি অন্য কেউ নও
কেন শুধু এসেই বলো যাই?

এদিকে তাকাও দেখি সপ্তরেখার হাত
তাকাও দেখি অন্য কোন খানে। বাদুড় ঝোলা নীল বরফের রাতে
অথবা ঠিক বৃষ্টি হল খুব
হাসছে তখন ময়ূর পাখি ঢং
অঙ্ক কষা তারার রাতে তাকাচ্ছোনা তাই-
তুমি তুমি তুমি কোথাও তুমি নাই!


৮।
পালকনির্জন মেঘের হাওয়ায়
তার বাইসাইকেল ছুটে ছুটে আসে।
ঝড়ো শ্বাসে ফুটে ফুটে ফুল কলি
কোথায় কখন কেমন ছিলে? ভাল নেই
ভাল নেই আমি কি করে বলি!


৯।
বিব্রত হই ইচ্ছেসকল আমার কঠিন মনের কাছে হেরে গেছে। তোমার কান্না নতুন করে ভাবতে বলে কোথায় কখন ভালবাসার নতুন করে বৃষ্টি ঝরে। এমন কঠিন কঠোর তীরে কোন সমুদ্র আছড়ে পড়ে!
ইচ্ছে সকল তোমার কাছে নিপুন চিত্রে বন্দী হলে কাঠপেন্সিলে কালো দাগে সে ভাবনারা ফুটছে! তোমার তুমুল প্রেমগুলো তাই সূর্য হয়ে উঠছে।

১০.
এইসব চরিত্ররা তারপর একদিন জল ও হাওয়ায় ফিরে পায় যুদ্ধশেষের দিন। কেউ কাঁদেনি একান্ত প্রিয় কিছু মৃত মৃগ ছাড়া। ওরা কাঁদে শীত গ্রীষ্ম বর্ষা অথবা ভোটাভুটির কালে। তৃষ্ণা ক্ষুধা তারপর আগুনে আকালে এইসব ঋতু যায় ফিরে আসে আর যায়। চরিত্ররা অহেতুক জীবিত;
কল্পনায়!

১১.
এ সমস্ত যার কেড়ে কেড়ে খেয়েছিল সুখ কেনা জানে তার নাম কামুক নিয়তি!

১২.
তোমাকে জিতিয়ে দেব বিনিদ্রপাত! তখন তুমি হেরেই গ্যাছো স্বীকার করে সত্যিকারের হার -

তখন তোমার হাতের ভেতর দূর সমুদ্রপার!

১৩.
কত চুমু থেকে বাঁচিয়ে রাখছি ঠোঁট/কত হরতাল কত অবরোধ/ গাড়ি ভাংচুর কত সংকট/কত ঠোঁটে তাই পূর্ণ হচ্ছে বোধ!

১৪.
এই হাতে হাত পড়ে পুড়ে গেলো কাঠের প্রহর ! আমাকে লিখে দিও সেই চিঠি টা ...
অন্ধ বিড়ালের চোখে বসে আছে সে কবে থেকে আদি ডাক বিভাগ! আমাকে বসিয়ে রেখে তুমিওতো অবনী বিমুখ!

১৫.
তোমার সর্বনাশা ইচ্ছের কাছে মাতাল রাত্রি শেষে সকালের প্রথম প্রশ্ন কবি টা কে?

১৬.
তোমার পথের দিকে তাকাতে তাকাতে আমি ক্ষয়ে যাচ্ছি হে দয়াবতী রাত। ক্ষয়ে যাচ্ছে এই বরফপ্রবণ আমি!

১৭.
১৩খারাপ ২৩ আরো বেশি খারাপ। এই মহাশূন্যে তুমি অশুভ বনিক!


১৮.
ভেবেছোকি যা ভেবেছো পাবার ও আগে
আমাদের দিন রাত এভাবে জাগে
শঙ্খ বাসনায় পাখিরা ফুলেরা
ঘুম ঘুম দুই চোখ কি করে জাগাবে!
উড়ি উড়ি ছুঁই ছুঁই যা পেয়েছি তাই, আর যা পাইনি তোমার ও কাছে
হৃদি আরও না পাওয়াতে বাধা পড়ে আছে !


১৯.
হয়ত বোঝার ভুল ছিলো তাই
চাইছি কি আর চাইছিনা যা, সবই কেবল শূণ্য ফিতায় পড়ছে বাঁধা;
ওসব হয়ত কেবল ধাঁধাই!

সবাই কি আর ধাঁধার শিকল খুলতে পারে?
বিপদ বাড়ে; আঁধার শেষে আলোর দেখা যা পেয়েছি যা পাওয়া যায়-
সবাই কি আর ভুলতে পারে!

আলোর আছে মেঘ করা সব রঙ;
ধাঁধার হাতে চাওয়া তুলে, মিথ্যে ফোটা বকুল ফুলে-
সূর্যমুখী স্বপ্ন দেখাই যাই ভুলে বরং!

২০.
হয়ত সত্যিই হারাইনি তোমাকে। হারানো শব্দটাতে ডাকাতের হাতে সর্বস্ব লুট
হয়ে যাওয়া কিছু থাকে হয়ত। কেমন গভীর অন্ধকারের ভেতর মশালের আলোকে শুধু
শব্দই বনের ভেতর ঘোরে। হারে রে রে...
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিতীয় তলার মানুষ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৩

আমাকে সবাই সম্রাট বলে ডাকে।
নামটা আমি নিজে রাখিনি।
নাম মানুষকে দেওয়া হয়—যাদের কেউ মনে রাখে।

সম্রাট শাসন করে।
আমি শুধু অধিকার করে নিয়েছিলাম—
কারও না থাকা জায়গাগুলো।

আমি ভবঘুরে—এই শব্দটা মানুষ ব্যবহার করে
নিজেদের অপরাধবোধ ঢাকতে।
কারণ... ...বাকিটুকু পড়ুন

ভৌতিক নয় গোয়েন্দা কাহিনী বলা যেতে পারে

লিখেছেন রাজীব নুর, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৬



আমি গভীর ঘুমে। ঘুম আসে ক্লান্তি থেকে।
সাধারনত অপরিচিত জায়গায় আমার একেবারেই ঘুম আসে না। অথচ এই জঙ্গলের মধ্যে পুরোনো বাড়িতে কি সুন্দর ঘুমিয়ে গেলাম। পাহাড় ঘেষে ঠান্ডা... ...বাকিটুকু পড়ুন

জোকস্ অফ দ্যা-ন্যাশান!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ঢাকা থেকে কুয়াকাটা যেতে এখন পদ্মা সেতু, পায়রা সেতুসহ ৯–১০টা সেতু পার হতে হয়। ভয়ংকর ব্যাপার! একের পর এক সেতু! মানুষ আর ফেরিতে কষ্ট পায় না, ২৪ ঘণ্টা নষ্ট করে... ...বাকিটুকু পড়ুন

খেলাধুলা কি পেটে ভাত দেয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫২


যখন এই ব্লগটি লিখতে বসেছি, তখন বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিশাল কেলেঙ্কারি বেঁধে রয়েছে। এক শ্রেণির ভুয়া জাতীয়তাবাদীদের চক্করে পড়ে আবেগী জনগণ হাততালির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের মুখে... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

লিখেছেন নতুন নকিব, ২১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৮

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

ছবি সংগৃহিত।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক বাস্তবতার মধ্য দিয়ে। দীর্ঘ এক... ...বাকিটুকু পড়ুন

×