somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়ায় পুড়ুক আবছায়া মেঘদল....(মাহী ফ্লোরা)

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..এখানে বাড়ি ভাড়া পাওয়া যায়, এখানে বাড়ি ভাড়া দেয়া হবে চোখের সামনে এই রকম নেমপ্লেটই ঝুলছে শশীর। এসব আর ভাল্লাগেনা। বৃষ্টিকে নিয়ে আসবে একসাথে আদা রসুন পিষবে তা না। এখনো সংসারই শুরু করতে পারলোনা শশী।

কাল রাতে বৃষ্টি যে কঠিন ঝগড়া করেছে তাতে ইচ্ছে করছে আজই বাসায় চলে যেতে। মেয়েটা পারেও ঝগড়া করতে! অল্পতেই রেগে যায়। অবশ্য শশীর ও খুব ভাল লাগে রাগিয়ে দিতে। আগামী সপ্তাহে বাসায় যাবার কথা ছিল, বস আটকে ফেলেছে। বলতেই কঠিন ঝগড়া। কাল ঝগড়ায় কি কি বলেছে মেয়েটা ভাবতেই এখন শশীর হাসি এসে যাচ্ছে। বৃষ্টি নিশ্চয় নাক ফুলিয়ে ফুলিয়ে তখন বলছিল, পৃথিবীর সব মানুষকে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে আই হেইট ইউ। তোমাকেও...!

বাপরে কি কঠিন মেয়েরে বাবা। দিনের মধ্যে পঁচিশবার লাভ ইউ না বললে নাকি তার অস্থির লাগে আর ঝগড়ার মধ্যে একেবারে সরাসরি হেইট!

-ভাই একটু সরে দাঁড়ান। এরকম রাস্তার মধ্যে এসে দাঁড়াইলেতো গাড়ি চাপা খাইবেন!

আারে তাইতো!
'' দেখো মেয়ে তোমার কথা ভাবতে গিয়ে একটু আগে গাড়ি চাপা খাইতেছিলাম। খাইলে আর কি। দুনিয়ার আর সবার মত তুমিতো আমারেও হেট কর।''

মেসেজ লিখে পাঠিয়ে দিয়ে শশীর খুব হাসি পায়। এখনি মেয়েটা চিন্তায় অস্থির হয়ে যাবে।

আচ্ছা ভালবাসা এরকম হয়! কি অদ্ভুত যে লাগে শশীর। সুরভীকে এখনো মাঝে মাঝেই খুব মনে পড়ে। দিন রাত যে কিভাবে কেটেছে সে সময়। ভাবলে শরীর কেঁপে ওঠে! উপেক্ষা ভাল জিনিস। কিন্তু অপেক্ষা বড় কঠিন। শশীর মনে হয়েছিল আর কোনদিন হয়ত সে ভালবাসতে পারবেনা। সারারাত ঘুম হতনা। একেরপর এক কবিতা লিখে গেছে। কি হয়েছে ওসব লিখে? শুধু শুধু যন্ত্রনা। সুরভী বন্ধু থাকতে চেয়েছিল। ঐ মেয়েরা যেমন হয় আর কি। ভবিষ্যত ভেবে বন্ধুকে আর প্রেমিকের জায়গা দিতে চায়নি। এই যে চাওয়া, সব দোষ কি একার ছিল শশীর? সুরভী কি আগুন উস্কে দেয়নি? রাগ আবদার ইচ্ছেপূরণ ঘোরাঘুরি প্রতিমুহূর্ত ঝুলিয়ে রাখা ! ভালবাসা কি কোন সূত্রমেনে চলে? শশীর ভেতরটা পুড়িয়ে ছাই করে দিয়েছিলো।

উড়ুক উড়ুক হাওয়ায় পুড়ুক
আবছায়া মেঘদল;
আমি বৃষ্টিভেজা মুখ-
আমার কঠিন এক অসুখ!
আমি বাড়ি ফিরে যাব
আমি তোমার কাছে যাব
আমি টিকিট কিনে নেব
এই শহর বেচে দেব
এই শহর বেচে দেব অনেকটা কম দামে-
শুনছো বৃষ্টি শুনছো তুমি
এই চিঠিটা লিখছি তোমার নামে...
এই চিঠিটা লিখছি তোমার নামে!

মনে মনে সুর দিতে ইচ্ছে করে শশীর। ইশ গানটা যদি গাইতে পারতো বৃষ্টি শুনে কি অবাকটাই না হত। ধুর কেন যে গাইতে পারেনা সে!

-''তুমি যদি গাড়ি চাপা খাও আমিও রাস্তার মধ্যে গিয়ে গাড়ি চাপা খাব। মনে রাইখো।''

আরে কি বলে এই মেয়ে! তোরে আমি পুতুলের বাক্সে বন্দী করে রাখব, রাস্তায় বেরুতে দিলেতো!
বিয়ের দিন ও শশীর মনে হয়েছিল মা এত বড় ভুল করছে। একটা মেয়ের জীবন নষ্ট হবে ভাবতেই শশীর খারাপ লাগছিলো। শশীতো আর কখনোই কোন মেয়েকে ভালবাসতে পারবেনা। অথচ কি যে হল! এই পাগলী মেয়েটা অস্তিত্ব দখল করে এখন মহাসুখে রাজত্ব করছে।

''আজ কিন্তু আমি ভাত খাবনা। তুমি আমাকে অনেক কষ্ট দিসো,হু।''
এই টুকরো টুকরো মেসেজ পাঠাতে গিয়েও শশীর মনে হয় এত সুখ কেন!

-''বৃষ্টি তুমি একটা কাঁচা আমড়া।''

'' বৃষ্টিকে কাঁচা আমড়া মনে করে এখন ভাত দিয়ে মেখে খেয়ে ফেলো তো দেখি চাঁদকুমার। কেমন পারো...''

নাহ আর পারা যাচ্ছেনা। মেসেজ না দিয়ে একবার ফোন দিলে কি হয়? কথা শুনতে ইচ্ছে করেনা শশীর?
বৃষ্টি ফোন ধরতেই শশী হড়বড় করে বলতে থাকে, ''এই শোন, বিয়ের পর এরকম প্রেম হয়? ইশ আগে জানলে না আমি দু চারটা বিয়ে ছোট বেলাতেই করে ফেলতাম। '' ওদিকে বৃষ্টি রেগে গেছে দেখে শশী টুপ করে ফোনটা রেখে অফিসের দিকে হাঁটতে থাকে। সারাদিন আজ অনেক কাজ। সন্ধ্যায় বের হয়েই আবার বাসা দেখতে হবে। অফিসের এক কলিগ তার পাশের ফ্ল্যাটের খোঁজ দিয়েছে। ভাড়া কম। দুজনের জন্য একরুম, রান্নাঘর, বাথরুম,ছোট একটা বেলকুনি।আরো কয়েকটা বাসার খোঁজ আছে। খুব দ্রুত দেখে ফেলতে হবে।

বৃষ্টি নিশ্চয় এখন মুখ হপ করে বসে থাকবে! মুচকি হাসে শশী।

সারাদিন আর কথা হয়নি। ঘুমুতে যাবার আগে শশী ছোট্ট একটা মেসেজ লিখে বৃষ্টিকে পাঠায়।
''শুনছো এক রুমের ছোট্ট বাসায় থাকতে তোমার কি খুব কষ্ট হবে?''


সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

এলাম, দেখলাম, জয় করলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৭


বক্তৃতা বা কথায় নয়, কাজ করে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবে প্রতিদিন পাড়ি দিতে হচ্ছে এক বন্ধুর পথ। পাছে লোকে কিছু বলের দিকে তাকানোর সুযোগ নেই। পুরোনো-নতুন প্রতিপক্ষের শব্দদূষণ,... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

×