somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার জেগেছে

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের আঁধার ভেদ করে আবার জেগেছে শাহবাগ। নগরীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ মোড় এখন শত শত প্রতিবাদী তরুণ-যুবার দখলে। শাহবাগের পাশাপাশি নগরীর বিভিন্ন প্রবেশপথে ছয়টি জায়গায় অস্থায়ী মঞ্চ করে ‘অবরোধ’ কর্মসূচি পালন করছেন গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা।
যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবিতে দুই মাস আগে ৫ ফেব্রুয়ারি গড়ে ওঠে শাহবাগের আন্দোলন। নানা মোড় ঘুরে বেশ কয়েক দিন থেকে আন্দোলন ছিল কিছুটা স্থিমিত।
হেফাজতে ইসলামের লংমার্চকে কেন্দ্র করে আজ যেন নতুন করে জেগে উঠেছে শাহবাগ। এই জাগরণে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। আয়োজকেরা বলছেন, তাঁরা আজ সারারাত সেখানে অবস্থান করবেন। কাল বিকেল চারটা পর্যন্ত তাঁদের এই অবস্থান চলবে।
হেফাজতে ইসলামের লংমার্চের প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দেয় মুক্তিযুদ্ধের পক্ষের ২৩টি সংগঠন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।
অবরোধ ঘোষণার পর আজ বিকেল থেকেই শাহবাগে যেতে থাকেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। সন্ধ্যার পর হাজারো প্রতিবাদী মানুষের দখলে চলে যায় শাহবাগ মোড়। চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েক দিনের বিরতির পর আজ আবারও স্লোগানে স্লোগানে মুখর শাহবাগ। প্রতিবাদী স্লোগানে তাঁরা অবরোধ কর্মসূচি পালন করছেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানের পাশাপাশি অবরোধের সমর্থনে এবং হেফাজতে ইসলামের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান উচ্চারিত হচ্ছে। ‘জামায়াতের আরেক নাম হেফাজতে ইসলাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, হেফাজতের ঠাঁই নাই’ এ ধরনের বিভিন্ন স্লোগান উচ্চারিত হচ্ছে শাহবাগে।
গণজাগরণ মঞ্চ থেকে জানানো হয়, শাহবাগের পাশাপাশি রাজধানীর প্রবেশপথ সদরঘাট, যাত্রাবাড়ী, কমলাপুর, আবদুল্লাহপুর, আশুলিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×