যুক্তরাষ্ট্রের ইলিনয়ের রবার্ট ওয়াডলো সাম্প্রতিক কালের সবচেয়ে লম্বা মানুষ বলে স্বীকৃত (গিনেজ ওয়াল্ড রেকর্ডস)। ২.৭২ মিটার (৮ ফুট ১১ ইঞ্চি) উঁচু মানুষটি মাত্র ২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মানুষের উচ্চতা প্রধানত তার দেহকোষের জিনগত বৈশিষ্ট্য ও পরিবেশ, বিশেষত খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। সাধারণত একজন মানুষ অঞ্চলভেদে একটি গড় উচ্চতা অর্জন করে। পূর্ণ বয়স্ক মানুষের গড় উচ্চতা ১.৪ মিটার (৪ ফুট ৭ ইঞ্চি) থেকে ১.৯ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) পর্যন্ত হতে পারে। উচ্চতা যদি খুব বেশি, যেমন ৯-১০ ফুট হয়, তাহলে তার শরীরে হাড়ের সমস্যা দেখা দেয়। অসুখ-বিসুখে তাদের জীবন বিপন্ন হয়। সে জন্য এদের জিনগত বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে খুব কমই সঞ্চারিত হওয়ার সুযোগ পায়। খুব বেঁটে মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। শরীরের হাড়ের বৃদ্ধির কারণে মানুষের উচ্চতা বাড়ে। এই সময় উপযুক্ত ও পুষ্টিকর খাবার খেলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার হার বৃদ্ধির ফলে গড় উচ্চতা বেড়েছে। কিন্তু এই বৃদ্ধি দেহকোষের জিন-সংকেত সহজে অতিক্রম করে না।
মানুষ কতো লম্বা হতে পারে তারিখ: ২৭-০৪-২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মানুষ পড়ার নিয়মকানুন
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।