somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমিক খুনের প্রতিবাদে ২৮ এপ্রিল বিজিএমইএ ভবনের সামনে সকাল ১০ টায় সমাবেশ এ যোগ দিন

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আগুনের মত আগুনের মত জ্বলে উঠার দিন...

ধারাবাহিক শ্রমিক হত্যার প্রতিবাদে সকল ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী সাংবাদিক ও দেশপ্রেমিক এক হও

সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা
আমরা এতকাল শুনে এসেছি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র। দেশের মালিক জনগণ। কিন্তু আমরা দেখতে পাই শ্রমিকরা যখন মাসের পর মাসন বেতন পায়না তখন কেউ জিজ্ঞেসও করে না, কেন শ্রমিকরা বেতন পাচ্ছেনা? কিন্তু শ্রমিকরা যখন বেতনের দাবিতে রাস্তায় নামে তখন পেটোয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম ভাবে ঝাপিয়ে পড়ে। আমরা আরো দেখতে পাই কারখানায় আগুন লাগে আর মালিক গেটে তালা মেরে শ্রমিকদের পুড়িয়ে মারে। নিম্মমানের উপকরণ দিয়ে ভবন তৈরি করা হয়। সেই ভবনে ঝুঁকির মধ্যে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে মালিকরা। যার ফলে প্রতিদিন লম্বা হচ্ছে শ্রমিকের লাশের সারি। আজ পর্যন্ত কোন সরকারী হিসাবের সাথে মেলেনি প্রকৃত লাশের হিসাব। অপরাধী মালিকের বিচার করেনি এই রাষ্ট্র। তাজরিনের খুনি মালিককে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। রানা প্লাজার ভবন ধ্বসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সকরার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার। সেনাবহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গেলেও নিরব ভুমিকা পালবে ব্যাস্ত থাকে একই সাথে প্রতিবছরের ন্যায় এবারও খুনি মালিক রানাকে রাষ্ট্র নিজ নিরাপত্তায় পালিয়ে যেতে সহায়তা করেছে। কিন্তু শ্রমিকরা যখনই এই খুনি মালিকদের বিচারের দাবিতে মাঠে নেমেছে পুলিশ তাদের লাঠিপেটা ও গুলি করেছে। এর মধ্যদিয়ে স্পষ্ট হয় জনগণের বলা হলেও আসলে দেশটা মালিকদেরই। এই মালিকদের কোন অন্যায় সরকারের চোখে পড়ে না।

হাতিরঝিলে জনগণের সম্পত্তি দখল করে গার্মেন্টস মালিকরা অবৈধভাবে গড়ে তুলেছে বিজিএমইএ ভবন। হাইকোর্ট আদেশ দিয়েছে ভেঙ্গে ফেলার, তবু দাঁড়িয়ে আছে এই ভবন। সরকারের কোন আইন তাদের জন্য প্রযোজ্য নয়।

শ্রমিক ভাই ও বোনেরা
সরকার এই খুনি মালিকদের কিছুই বলবে না। যা করার আমাদেরই করতে হবে। আজ সময় এসেছে সব বাধা ভেঙ্গে ফেলে অধিকার আদায় করে নেওয়ার। মুষ্টিবদ্ধ হাত তুলে পথে নামুন। বন্ধ করে দিন সব মৃত্যুপুরি কারখানা। ভেঙ্গে ফেলুন খুনি মালিকদের অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন। আওয়াজ তুলুন খুনি মালিকদের বিচার না হলে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হলে, আমরা ঘরে ফিরবো না।

দাবি আদায়ে সকল মজদুর এক হও, লড়াই কর, বিজয় অনিবায আমাদের দাবি।

আমাদের দাবি:
১. রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর।
২. সকল খুনি মালিকদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. নিহত শ্রমিক পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৩০ লক্ষ টাকা দিতে হবে।

আমাদের কমসূচি:
১. সর্বাত্মকভাবে ২৮ তারিখের শ্রমিক ধর্মঘট সফল করুন।
২ বিজিএমইএ’র সামনে সমাবেশ
২৮ এপ্রিল, রবিবার, সকাল ১০ টা।


সমাবেশে যোগ দিন, অধিকার আদায়ে রাস্তায় নামুন।
সকল স্তরের ছাত্র-শিক্ষক-শ্রমিক-পেশাজীবী-জনতা

ধারাবাহিক শ্রমিক খুনের প্রতিবাদে সকল শ্রমিক-পেশাজীবী ছাত্র-শিক্ষক দেশপ্রেমিক এক হও

Sunday, April 28, 2013
10:00am in UTC+07

বিজিএমইএ ভবন, কাওরান বাজার, ঢাকা

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×