somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবু আর জুঁই এর গল্প

২৮ শে মে, ২০০৯ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস থেকে বেরুতেই জুঁই দৌড়ে এল। চোখটা ভেজা ওর। বুঝতে পারলাম না ওকে দেখে কি হয়েছে। চলে এলাম খানিকটা হেটে গাছতলায়।
বাবু ওকে আবার বকেছে ফোনে। খুব বাজে ধরনের গালি। প্রতি দশবারদিনে বাবু ওকে ফোন করে বকে। মাঝে মাঝে আমার কাছে এসে ও বাবুকে বকে, মাঝে মাঝে কান্না।
আমি ওর কান্নায় ওতটা গলি না। দোষটা ওরই ছিল। রাজু আর ওর রিলেশনটা ৩ বছরের। কেউ রাজী হবে না জেনেই ওরা রিলেশনে জড়িয়েছিল। হিন্দুমুসলমান কেইস। জুঁইদের বাসায় বাবুর যাওয়া আসা ছিল, ঘটনা জানাজানি হবার পর অনেক ঝামেলা হলেও পরে দুই ফ্যামিলি ব্যাপারটা মেনে নিয়েছিল। সেটা একটা অবাক করা ব্যাপার। আমরা সবাই এটা নিয়ে বেশ অবাক এবং খুশি ছিলাম। বাবু পরে আর্মির অফিসার রেংকে ঢুকতে ট্রেনিং এ চলে গেল। এর ছসাতমাস পরেই জুঁই প্রনবের প্রেমে পড়েছে। প্রনবের কথা জুঁই বাবুকে বলত প্রায় যে ছেলেটা শয়তান, বদমাস ধরনের, ওর এক্কেবারেই পছন্দ না। বাবু ওত পাত্তা দিত না, প্রনব যে মানের ছেলে তাতে ও ওদের সম্পর্কের হুমকি নয়। জুঁই আমাকেও এটা বলত যে প্রনব শয়তান গোছের।
কিন্তু সেই প্রনবের প্রেমেই পড়েছে জুঁই আর বাবুর কাছে এটা কোনকালেই স্বীকার করেনি। বাবু সন্দেহ করা শুরু করলে কসম টসম কেটেছে। বাবুর সাথে যোগাযোগ বন্ধ করে দিল, সীম বন্ধ করে দিল। বাবু একদিন ওর ফোন চেক করে দেখে ওর ফোন সত্যি বন্ধ। কিন্তু অন করে দেখে অন্য সীম। মেইলবক্সে প্রনবের লাভইউ বলা মেসেজ দেখে যা বোঝার বাবু বুঝে নিয়েছিল।
তাই জুঁই কান্নায় আমার সহানুভুতি তেমন একটা থাকে না।
বাবু বকাবকি করে ওর রিভেন্জ নেয়। নিজে কষ্টও পায়। এবং প্রত্যেক বকাবকির পরের দিন ফোন করে আবার সরি বলে। জুঁই প্রত্যেক বকাবকির পরে আমার কাছে আসে, কোন কোনদিন বাবুকে বকে কোনকোন দিন কান্না করে, কিন্তু প্রনবের সাথে ওর সম্পর্ক চলেই। পরদিন বাবু ফোন করে সরি বলে, তাতে জুঁই এর তেমন ফিলিংস হয় না।

জুঁইকে সান্তনা দিলাম আবার, কাদিস না, যা হবার হয়েছে।
জুঁই ও স্বাভাবিক হয়ে এল। আমাকে বলে, যাই রে, প্রনব অপেক্ষা করতেছে, আজেকে সিনেমায় যাব।



(বন্ধুদের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে)
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×