somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেট বিষ? ডাক্তর কইছে...অবহেলা কইরেননা..

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক দোস্ত ডাংতার অইছে। অরে জিগাইছিলাম, দোস্ত! আমার আমার পেট বিষ করতাছে, কারণ কি? অহনে কি করুম।
হালায় করছে কি, পেট বিষ্যের ইতিহাস লেইখ্যা ইমেইল পাঠায়া দিছে মাগার ওষুদ দেয়নাই। ওর লেখাটা তুইলা দিলাম। আপনেগো কামে লাগতে পারে-

কোন কোন সময় পেটব্যথার সঠিক কারণ সনাক্ত করা যায় না। তারপরও যদি একে গুরুত্ব দেওয়া না হয় তবে একপর্যায়ে সমস্যাটি মারাত্মক হয়ে দাঁড়ায় এবং দ্রুত চিকিত্সা নেয়া জরুরি হয়ে পড়ে। পেটের ব্যথার বিভিন্ন সম্ভাব্য কারণ এবং কখন দ্রুত ইমার্জেন্সি চিকিত্সা প্রয়োজন, নিচে সে ব্যাপারে আলোকপাত করা হলো।

একিউট এপেনডিসাইটিস

সাধারণত নাভীর চারপাশে চাপা ব্যথা এবং বমি বমি ভাব হয়। ছয় থেকে আট ঘন্টার মধ্যে ব্যথা পেটের নিচের দিকে ডান পাশে চলে আসে, এর সাথে হালকা জ্বরসহ শরীরে দূর্বলতা দেখা দেয়।

একিউট কোলেসিস্টাইটিস

গলস্টোন বা পিত্তে পাথর সৃষ্টি হওয়ার ফলে পিত্তথলীতে প্রদাহ হয় এবং পেটের উপরের দিকে ডান পাশে ব্যথা করে। যা পিঠের ডান পাশের উপরের অংশে এবং কাঁধে ছড়িয়ে পড়ে। এছাড়া বমি বমি ভাব, বমি হওয়া, কাঁপুনিসহ হালকা জ্বর এবং জন্ডিস দেখা দেয়।

একিউট প্যানক্রিয়েটাইটিস

হঠাত্ প্রচন্ড ব্যথা শুরু হয়। সাধারণত পেটের উপরের অংশে এটি অনুভূত হয়, যা দ্রুত তীব্রতর হতে থাকে এবং পিঠে ও বাম কাঁধে ছড়িয়ে পরে। এই ব্যথা এক নাগারে হতে থাকে, কোন ভাবেই কমে না। মাঝে মাঝে হাঁটু ভাঁজ করে সামনে ঝুঁকে বসে থাকলে কিছুটা আরাম হয়। বমি বা বমি বমি ভাব এবং পেট ফাঁপা, পেট শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পায়ুপথে বায়ু বের করার অসামর্থ্য ইত্যাদি সমস্যা দেখা যায়। এটি মারাত্মক হলে দ্রুত হূত্স্পন্দন ও রক্তচাপ কমে যায়। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হতে পারে। দীর্ঘদিন মদ্যপান কিংবা পিত্তথলীতে পাথর-এর কারণে সাধারণত একিউট প্যানক্রিয়েটাইটিস হয়ে থাকে।

পারফোরেটেড বা ছিদ্র হয়ে যাওয়া ডিওডেনাল আলসার

এই ব্যথা হঠাত্ তীব্র ও মারাত্মক হয় এবং প্রথমদিকে পেটের উপরের অংশে থাকে। পরে এটি পুরো পেটে ছড়িয়ে পড়ে। নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়, সঙ্গে হূত্স্পন্দন ও শ্বাস প্রশ্বাসের কষ্টও বাড়তে থাকে। কয়েক ঘন্টার মধ্যেই জ্বর আসে এবং রক্তচাপ কমতে থাকে।

একিউট স্মল ইনটেসটাইনাল অব্সট্রাকশন

এর মানে ক্ষুদ্রান্ত্রের গতিপথ বন্ধ হয়ে তীব্র যন্ত্রণা অনুভব করা। তলপেটে মোচড়ানো ব্যথা হয় এবং এর সঙ্গে পেটও ফুলে যায়। এছাড়া পিত্ত বমি হওয়া, ছটফটানি ও অস্থিরতা, জ্বর, দ্রুত হূত্স্পন্দন এবং অন্ত্রের গুড়গুড় শব্দ শোনা যাওয়া ইত্যাদি লক্ষণ থাকে।

একিউট গ্যাস্ট্রোএন্টেরাইটাইস

এর লক্ষণ হলো তলপেটের চারিদিকে মোচড়ানো ব্যথা, সঙ্গে ডায়রিয়া, মাঝে মাঝে মলের সঙ্গে রক্ত ও মিউকাস বের হওয়া, বমি হতে পারে কিংবা নাও হতে পারে এবং জ্বর। বেশির ভাগ ক্ষেত্রে এগুলো এমনিই ভালো হয়ে যায় এন্টিবায়োটিক বা তরল জাতীয় খাবার খেলেও উপকার পাওয়া যায়। একই সময়ে পরিবারের অন্যান্য সদস্য বা বন্ধুরাও এই ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে। নারীদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়োসিস, ওভারিয়ান সিস্ট, রাপচার টিউবাল প্রেগনেন্সি এবং মূত্রতন্ত্র সংক্রান্ত সমস্যা যেমন কিডনির পাথর ইত্যাদি উপেক্ষা করা উচিত নয়। পেটের বা এর সন্নিহিত অঙ্গের কোনটির সমস্যা বা অন্যকোনো রোগের কারণেও পেটব্যথা হতে পারে; যেমন মায়োকার্ডিয়াক ইনফার্কশন (হার্ট), নিউমোনিয়া (ফুসফুস), মেরুদন্ডের হাড়ের স্থানচ্যূতি, স্পাইনাল কর্ডে টিউমার (স্নায়ুতন্ত্র), বিপাকজনিত রোগ (কিডনি ফেইলিয়র, ডায়াবেটিস ইত্যাদি), বিষক্রিয়া (সীসার আধিক্য), সংক্রমণ (হারপিস জোস্টার)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×