হোমার এর জীবন
০৪ ঠা মার্চ, ২০১০ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ কেউ সন্দেহ করেন হোমার বলে আদৌ কেউ ছিলেন কিনা। অথবা ইলিয়ড ও ওডেসি একই ব্যক্তির রচনা কিনা। এর কবিতা গুলোর ধরনে বোঝা যায় এগুলো খ্রিস্টপূর্ব ন' শতকের দিকে রচিত। "একিলিস এর জিঘাংসা" নামক ইলিয়ড এর মূল অংশটুকু হোমার এর বলে ধারনা করা হয়।
মজার কথা হল, হোমারের জনপ্রিয়তা এর জন্য অন্তত সাতটি নগর তার জন্মস্থান বলে দাবি করে। তার জীবন সমন্ধে যা জানা জায় তা এরকমঃ গ্রীসের স্মার্না নগরের অদূরে তার জন্ম। তার মাতার নাম মিলেনোপাস। ফিজিয়াস নামক জনৈক স্কুল শিক্ষক তাকে পোষ্যপুত্র হিসেবে প্রতিপালন করেন। তার মৃত্যর পর হমার দেশ ভ্রমন এ বের হন। ইথাকাতে তিনি চক্ষু রোগে আক্রান্ত হন। সেখানকার মেনটস নামের জনৈক সদাশয় লোকের যত্নে তিনি কিছুটা সুস্থ হন। কলফোন এ এসে তার রোগ আবার বেড়ে যায়। পুরপুরি অন্ধ হয়ে যান। দেশে প্রত্যাবর্তন করে জীবিকার জন্য কিউসি নামক স্থানে এক চামড়া বিক্রেতা এর দোকান এ বসে ট্রয় যুদ্ধ নিয়ে কবিতা আবৃত্তি করতেন। লোকে তা সুনে মুগ্ধ হতো, অর্থ দিতো। অতঃপর কিয়স এ তিনি একটি বিদ্যালয় স্থাপন করেন। বিয়ে করেন। দুই কন্যা হয়। অন্ধ অবস্থায় তিনি ইলিয়ড ও ওডেসি রচনা করেন। তার কবিতার অংশবিশেষ তিনি হেলাসের বিভিন্ন নগরে গেয়ে বেড়াতেন বলেও কথিত। এগুলোতে বর্ণিত চরিত্র, তাদের আবেগ-অনুভূতির প্রকাশ এবং দুঃখ-দুর্দশা একান্ত মানবিক ভাবে অঙ্কিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১০ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন