somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদের ক্ষমতা-জোর কোথায় থেকে আসে নাকি আমাদের আইন দুর্বল

১৭ ই মে, ২০১০ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে একটা কাজে টংগি ভূমি অফিসে গিয়েছিলাম। সেখান থেকে ফিরছিলাম বাসে করে।





বাসটা বনানী রেল-ক্রসিং পার হরার পর একটা সেনা বাহিনীর কোস্টারকে ওভারটেক করতে গিয়ে বডি ঘেষে লুকিং গ্লাসে মেরে দেয়।

এরপর আর কি আমাদের বাসের ড্রাইভার ছুটলো এই গতি নয় সেই গতিতে কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো রাস্তার জ্যাম তাই সে বেশী দুর আগাতে পারছিল না। তবুও চেষ্টার কোন ত্রুটি নাই পালিয়ে অদৃশ্য হবার। অন্য দিকে সেনাবাহিনীর গাড়ীটা বার বার সিগন্যাল দেওয়ার পরও যখন থামছিল না। পিছন থেকে ধাওয়া করে বাসটাকে থামতে বাধ্য করছিল পাশাপাশি চলে, কিন্তু এরপরও বাসটা থামছিল না, তারপর আবার একটু আগে গিয়ে একেবারে বাসের সামনে গিয়ে বাসটাকে চলার বাঁধা গ্রস্থ করে শেষমেশ ধরে ফেলে।

এরপর মজার ব্যাপার হলো, আমাদের বাসের ড্রাইভার সেনাবাহিনীর ড্রাইভারের সাথে শুরু করে দিল তর্ক। কি তার উচ্চস্বরে কথার সাইজ,যুক্তি-তর্ক,অন্যায় করেও ভিতরে ভয় নাই। তাও সরকারি গাড়ী সরকারী লোকের সাথে তখন আমরা কয়েক জন বলছিলাম নিজের ভুল শিকার করে মাফ চেয়ে নাও। কে শোনে কার কথা। তারপর কিছুটা জোর করে তাকে বাস থেকে নামতে বাধ্য করে নেভীর একজন কর্মকর্তা,তাদের গেটের সামনে এই ঘটনা। তারপর সবাই বলে মাফ চেয়ে নিতে কিন্তু সেনাবাহিনীর ড্রাইভার রাজি হয়না। কারন সে বলে আমি চাকুরী করি এর কৈয়ফিয়াত দিতে হবে।

তখন বাসের ড্রাইভার পাবলিকের কথার চাপে পড়ে সেনাবাহিনীর ড্রাইভারের পা ধরে মাফ চাইতে লাগল,সে বলে আমি মাফ করে দিতে পারবো না সার্জেন্ট এসে যা করে করবে। এর মাঝে উত্তম-মাধ্যম শুরু করে প্রথমে নেভীর সেই ব্যক্তি তার হাতে থাকা সর্টস্টিক দিয়ে বাড়ি মারে ড্রাইভারের কব্জির মধ্যে মনে সাথে সাথে ফুলে বেকে গেল হাতটা, তারপর
পাবলিক ও মারতে শুরু করলো। তখন আমি দেখতে গিয়েছিলাম কোস্টারের ভিতরে কারা আছে, দেখতে পেলাম ছোট স্কুলের বাচ্চারা তখন ফিরে এসে দেখি একজন পাবলিং ড্রাইভারকে থাপ্পর মারছে। তখন আমি ড্রাইভারকে বলি ঐ ব্যাটা তুই জানস কোষ্টারের ভিতর কারা এরপর থাপ্পর মেরে বলি যদি তাদের কিছু হতো.............................

এরপর আরো বলি সেই প্রথম থেকে একমাত্র আমি তোকে বলতেছিলাম। গাড়ীটা থামাতে, (বিদেশে তাই করে তখন আমি ভাবছিলাম আমি বিদেশে আছি, এইভাবে এ্যাকসিডেন্ট করে যাওয়া ঠিক নয় সেই অবস্থায় সেই জায়গাতে থামাতে হবে না হলে পুলিশে আরো বেশী জরিমানা করবে) কিন্তু তুই তা করিস নি, প্রথমে যদি থামাতি তারপর মাফ চেয়ে নিলে তোর এই অবস্থা হতো না। প্রায় ১৫ মিনিট থাকার পর আমরা অনেকে অন্য বাসে চলে আসি। আর ড্রাইভারকে বলে আসি
লে এখন ঠেলা সামলা.............

আমার কথা হলো এই ড্রাইভাররা এত সাহস কোথায় থেকে পায়?
এসব ড্রাইভারের ক্ষমতার উৎস কোথায়?
নাকি আমাদের আইন দুর্বল?
নাকি আইনের প্রয়োগ ঠিকমত হয়না বলে এমন?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ রাত ১০:৩২
২০টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×