somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না..

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতের লংমার্চে নিশ্চয়ই কয়েক কোটি টাকা খরচ হইছে...এখন একটা কোটি টাকা জোগার কইরা সাভারে পাঠাইলে কি হেফাজতের সমস্যা হইবো ?

এত বড় একটা মানবিক দাবি আমাদের সামনে, সেটা বাদ দিয়া আজ চট্টগ্রামে শানে রেসালাত সা. সম্মেলন করাটা কি ফরজ ছিলো...সম্মেলন স্থগিত ঘোষণা করে সম্মেলনের জন্য বাজেটের টাকাটা সভারে পাঠাইলে কি ইসলাম বরবাদ হইয়া যাইতো ?
কিছু ব্লাড ডোনেশন আর সংবাদপত্রের পতায় তার ছবি- এইটুকুই কি হেফাজতের করার ছিলো ?

লংমার্চের যাত্রীদের জন্য যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান পানি, খাবার কিংবা অর্থ দিয়া সাহায্য করেছেন, তাদের কলজে কি এখন শুকায়া গেছে ? এখন টাকা সব গেছে ফুরায়া, না ! পানি নারে ভাই, এখন রক্ত দরকার, মানুষের জন্য...

জুনায়েদ বাবুনগরী হুজুর এখনও কর্মসূচী নিয়ে ব্যস্ত, মানুষের জন্য একবারও কেন সাভারে আসেন না ?

ইসলামি আন্দোলন কই ? কই তাদের মুজাহিদ কমিটি ? পরের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য লিফলেট ছাপানোর টাকা আসে কোত্থেকে তোমাদের ? এখন কয়েক ট্রাক ওষুধ, গ্যাস সিলিন্ডার আর টর্চ পাঠাইতে পারো না ?

খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়াতুল উলামা, ইসলামি মোর্চা, ইসলামি সমমনা ১২ দল- সব রাজনীতি পাগল হুজুর কাথা মুড়ি দিয়া ঘুমায় । এই ১২-১৫টা দল মিলে ৫টা কোটি টাকা জোগার করার সাধ্য কি তাদের নাই ? নাকি ইসলাম হেফাজত করতে গিয়া সব খরচ হইয়া গেছে ?

হরতালে পুলিশের গুলিতে মইরা গেলে এরা শহীদ হয় । লংমার্চের জন্য হাঁটতে হাঁটতে শহীদ হওয়ার বাসনা এনাদের মাথায় গাঁথা থাকে, কিন্তু মানুষের জন্য এক ব্যাগ রক্ত দিতে গেলে, মানুষরে দেয়ালের নিচ থেইকা বের করতে গেলে চাপা মইরা যাবার কথা শুনলে এদের মগজ থেকে যে কত মাসআলা বাহির হয় !....

....কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি ছেড়ে দিলো আমার সেই কম্যুনিজমে বিশ্বসী ফুপাতো ভাই...তারপর একবার চোখ মুছে বললো, বিশ্বাস করেন ভাইয়া, এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না...বালের রাজনীতি করে এরা ?

আমি কইলাম, কামরুল, এত রাতে প্যাচাল পারিস না তো..ঘুমা অহন...কাল খুব ভোরে উইঠা সাভার যাইতে হইবো...সব কিছু রেডি করছস তো ?
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×