রানা প্লাজা বিদ্ধস্ত। নিহত ৩ শত, আহত ২ হাজার। আমারা এই ঘাতক রানার বিচার চাই। কিন্তু তার বিচার হবে কিনা তাতে আমার তীব্র সন্দেহ আছে; যখন তিনি সরকার দলীয় লোক।
কিন্তু তার বিচার দাবী নিয়ে আমাদের আজ সামু গরম করতে হত না যদি সে সরকার বিরোধী হত। আর যদি শিবির হত, তাইলে এতক্ষনে ডিম থেরাপি শুরু হয়ে যেত।
তাই আমি আপসোস করছি; ইস রানা যদি শিবির করত!!
মাননীয় মন্ত্রীগন আপনাদের বাহিনী দিয়া একটু ভালভাবে খোজ খবর করে দেখেন না; কোন ভাবে তাকে শিবির বানানো যায় কিনা। ছোট বেলায় সে শিবির করত কিনা; জীবনে কোনদিন শিবিরের কোন অনুষ্ঠানে গেছিল কিনা; তার আত্নীয়দের মধ্যে কেউ শিবির করে কিনা; তার শ্বশুর বাড়ির লোকজনের মাঝে কেউ শিবির আছে কিনা; জীবনে কোনদিন সে শিবিরের কোন পুলার লগে বইসা চা-পান খাইছিল কিনা; আর কিছুই না পাওয়া গেলে কোনদিন সে শিবিররে স্বপ্নে দেখছিল কিনা এই সব মিলায়া হইলেও তারে শিবির প্রমান করেন। পিলিজ.....
এই উছিলাতে হইলেও তার বিচারটা একটু কইরেন।
আর প্রকৃত শিবিরের ক্যাডারদের অনুরোধ, আপনারা এই ইস্যুতে আবার হরতাল দিয়েন না পিলিজ। পাবলিক এমনেতেই পিচায় আছে।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



