somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকবি মাইকেল মেহেদীর সাথে আমার কিছুক্ষণ টেলিফোনালাপ

১৪ ই মে, ২০০৮ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায় মহাকবি মাইকেল মেহেদী আমাকে আশ্চর্য করে দিয়ে ফোন করলেন। উনি বিকেলে আমাকে একবার ফোন করেছিলেন পরে বুঝতে পারলাম। মোবাইলের স্ক্রীনে একটি অপরিচিত টি এন্ড টি নাম্বার উঠে ছিল। কলটা এসেছিল রাজশাহী থেকে। পরে আবার ফোনটি আসলো। আমি রিসিভ করাতে শুনতে পেলাম. "কি চির সবুজ নাকি?" তারপর পরিচয়ের পালা।

জানলাম তার অনেক অজানা কথা। আজকাল খেয়াল করছি গুরু সামহোয়ারইন এ ঢুকলেই আমার ব্লগে পদধুলি দেন এবং মূল্যবান মন্তব্য করেন। এটা আমার জন্য এক অনন্য পাওয়া। এ জন্য আমি কৃতজ্ঞ।

আমি তার কোবতেকুলের প্রশংসায় পঞ্চমুখ হতেই সে প্রস্তাব রাখলো তার বই প্রকাশনার কথা। আমাকে বলল তার বই প্রকাশিত করতে। উনি আমাকে প্রোফিট শেয়ারেও প্রস্তাব দিলেন। কিন্তু আমি এই লাইনের লোক না হওয়াতে তাকে অপারগতা জানালাম। গুরু কিছুটা হলেও নিরাশ হলেন। আমি এটা বুঝতে পারলাম। জানলাম তার অনেক কোবতে জমা পড়ে আছে। আমি এ পোষ্টের মাধ্যমে আপনাদের কাছে একটা আর্জি জানাচ্ছি, সেটা হলো কেউ না কেউ প্লিজ গুরুর কোবতেকুল রক্ষা করতে এগিয়ে আসুন।

তারপর তার কাছে জানতে চাইলাম, তার রাজশাহী ভার্সিটি নিয়ে চলমান সিরিজ লেখা সম্পর্কে। তাতে গুরু যা জানালেন, আমি তাতে শংকিত ও ব্যথিত। জানলাম গুরুর জানের উপর নাকি টার্গেট আছে কিছু গ্রুপের। তারা গুরুকে ফিনিশ করে দিতে চায়। কারণ জানলাম, তিনি ভার্সিটিতে একজন প্রতিবাদী যুবক। ভার্সিটির সব অনিয়মে তিনি নারাজ। উনি মনোবিজ্ঞানে চতুর্থ বর্ষ এ আছেন। ভার্সিটির খাতা দেখা নিয়ে ব্যাপক অনিয়ম গুরু সহ্য করতে পারেন না। আমি তাকে উপদেশ দিলাম, থানায় একটা সাধারন ডায়েরী করে রাখার জন্য। উনি ওটা আগেই সেরে রেখেছেন। বুঝলাম গুরুর দুরদর্শিতা কতটা।

এছাড়া গুরু রোগী দেখেন নিয়মিত। মনের চিকিৎসা করেন। অনেক রোগী এখন সুস্থ্য মানুষ। দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। ওনার ক্লিনিক কাম চেম্বার বাড়ীর সাথে লাগোয়া।

আমি তাকে আশ্বস্থ করলাম, আমি কয়েকদিনের মধ্যেই রাজশাহী যাচ্ছি। তার সাথে অবশ্যই দেখা করবো। আরো কয়েকজন ব্লগার বন্ধুর সাথে ওখানে আমাদের একটা মিলনমেলা হবে। সেখানে আছে সালাউদ্দিন মোহাম্মদ সুমন (রাজশাহী ভার্সিটি), শিবলী নোমান (বিশিষ্ট সাংবাদিক), মোবারক আলী (ওয়েব ডেভেলপার), এছাড়াও আছেন কালপুরুষ এবং আরো অনেকে। আমি যাচ্ছি ঢাকার প্রতিনিধি হিসেবে।

মহাকবি মাইকেল মেহেদী ফ্যান ক্লাবের ভক্তকুলের পক্ষ থেকে বিশেষ সন্মান প্রদর্শন করতে আমি যাচ্ছি রাজশাহী। এসবের আপডেট পরে ব্লগে দেব ধারাবাহিক ভাবে।

এরপর গুরুর কাছে থেকে অনুমতি নিলাম তার সাথে আমার এই ফোনালাপের কিছু অংশ সব ব্লগ বন্ধুর সাথে শেয়ার করা যাবে কিনা? উনি কোন রাকঢাক না রেখেই অনুমতি দিলেন। তখন চিন্তা করলাম, কত মহান গুরু। আমাদের কত কিছু শেখার আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ রাত ১:৩৪
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×