somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কর্মক্ষেত্রকে ঘিরে কিছু কথা -১ (ছুটি)

১৪ ই মে, ২০০৮ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অফিসে, বছরে মোট সবরকম ছুটি মিলিয়ে ছুটি নেওয়া যায় ৪২ দিন। ওটা শুধু কাগজ কলমে। কখনই কোন ছুটি পাওয়া যায় না। আর যদিও দুই একদিন ছুটি চাই তাতে অনেক তেল দিতে হয় বসকে। আর ছুটি পেলেও যে একটু শান্তিতে থাকবো তা না, ঘন্টায় ঘন্টায় অফিস থেকে ফোন, এটা কোথায়, ওটা কোথায়?

আমার স্ত্রীর বেবী হয় আমার শ্বশুড়বাড়ীতে। যখন লেবার পেইন হয়, ক্লিনিকে নেওয়ার পর আমি ঢাকা থেকে রওনা দেই। আমি যখন পথে তখন আমি বাবা হওয়ার সুসংবাদ পাই। তখন রাত প্রায় সাড়ে দশটা। আমি আমার বসকে ফোন করে সংবাদটা দেই। এবং বলি যে আমি কালকে আসতে পারবো না। উনি উত্তরে বলেন, তুমি যে যাচ্ছ ছুটি নিয়ে যাবা না? আপনারাই বলুন আমি ছুটি নিবো কখন সে সময় কি আমার ছিল। আর আমি কি জানতাম আমার স্ত্রীর লেবার পেইন কখন উঠবে? মনটা খুব খারাপ হয়ে গেল। পরের দিনই আবার ফোন, কখন আসছো তুমি? আমার বাচ্চার কাছে আমি থাকতেও পারলাম না। চলে আসতে হলো।

এরও আগের কথা। আমার বিয়ের সময় ছুটি চাইলে ছুটি দেয়া হলো তিনদিন। বিয়ের দিন আর আগে পরে একদিন করে দুই দিন। আর বিয়ের পরে যেটাকে কেউ কেউ "ফিরুনী" বলেন, সেটা গিয়েছিলাম ২২ দিন পর। ছুটি পাইনি বলে এতদিন যাওয়া হইনি।

আমার বাবা দেশের বাহিরে থাকেন। তো কয়েক বছর আগে আমার আম্মাও বাবার কাছে যাবেন। তাকে ফ্লাইটে তুলে দিতে গেলাম এয়ারপোর্টে। স্বাভাবিক ভাবেই আমার মন খারাপ হওয়ার কথা। কারণ আবার কবে আম্মা বাংলাদেশে আসবে? সেই এয়ারপোর্টে থাকা অবস্থায় বার বার অফিস থেকে ফোন আসছিল, আর কত দেরী লাগবে? চিন্তা করে দেখেন। কেমন লাগে?

এখন এমন অবস্থা যে আর ছুটি চাইনা। শুধু কাজ করি। কাজ আর কাজ।

ছবি: আমার ডেক্স।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ দুপুর ২:১৪
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×