somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বিনোদনের সময় কমে আসছে দিনে দিনে

১৪ ই মে, ২০০৮ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা কাজ, আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা বিনোদন। এটাই নিয়ম। এভাবেই সবকিছ সিডিউল ঠিক করা হয়। এই আট ঘন্টা বিনোদনের মধ্যে মানুষের ব্যাক্তিগত, পারিবারিক সব কাজ সারতে হয়। কিন্তু আস্তে আস্তে মানুষের জীবন থেকে বিনোদনের সময়টুকু কমে আসছে। তার সাথে কমে আসছে বিশ্রামের সময়ও।

আমরা যারা ব্যাস্ত নগরীতে বসবাস করি। তাদের বেলায় এই সমস্যাটি প্রকট। আমাদের জীবন ধারনের জন্য কাজ করতে হয় আট ঘন্টার অনেক বেশী (সরকারী চাকুরী বাদে)। প্রতিদিন বাড়ছে কাজের পরিধি। কিন্তু ইনকাম বাড়ছে না। অফিসে একটা লোককে দিয়ে কিভাবে কয়েকজন লোকের কাজ করে নেয়া যায় সেটা থাকে সবসময় বসদের মাথায়।

একজন ভদ্রলোক, (যিনি সিনেমার বিজ্ঞাপন করতেন রেডিওতে) তার কাছ থেকে জেনেছিলাম, উনি সকালবেলা খবরের কাগজ পড়েন টয়েলেটের কমোডে বসে। ওখানেই গিলেন সেইদিনের পুরো পেপারটা। তখন শুনে খুব আশ্চর্য হয়েছিলাম।

সকালে অফিসে আসার সময় দেখি, প্রাইভেট কারে অনেক মহিলা তাদের চুল আঁচড়াচ্ছেন। কারণ, তার হাতে বাড়তি সময়টুকু নেই যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধবেন তারপর অফিস যাবেন। সেই কাজটা তাঁরা গাড়ীতেই সারেন।

আজকাল পথেঘাটে সব জায়গায় দেখা যায়, মানুষ এয়ার ফোন দিয়ে মোবাইল ফোনের সাহায্যে এফ এম রেডিও শুনছেন অথবা মোবাইল মেমরী থেকে গান শুনছেন। কারণ তার গান শোনার জন্য বাড়তি কোন সময় নেই।

কেউ কেউ সকালে অফিসে আসার সময় গাড়ীতে বসে ল্যাপটপে তার অফিসের বাড়তি কাজটুকু সেরে নিচ্ছেন।

অর্থাৎ এই যান্ত্রিক নগরীতে কোন মানুষই তার সঠিক কাজটি করার জন্য সঠিক সময় পাচ্ছে না। সবাইকে ভর করতে হচ্ছে ঐ বিনোদনের সয়টুকুতে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ওয়েট করেও গাড়ী পাওয়া যাচ্ছে না। আমাদের এইসব শহরে সবচেয়ে বেশী বাজে সময় খরচ হয় রাস্তাঘাটে, ট্র্যাফিক জ্যামে।

আর এভাবেই দিনে দিনে আমাদের বিনোদনের সময় কমে আসছে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ বিকাল ৫:১২
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×