গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি ছবি দেখে আবারো মনটা খারাপ হয়ে গেল। ব্রেনের ভিতরে এক অদ্ভুত জ্বালার টের পেলাম। কষ্টে মনটা বিষিয়ে উঠলো আবারো। না আমি কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না। আমি মানুষের হয়ে কথা বলবো।
এই ছবি গুলো ঘুরে ঘুরে ছাপা হয় পেপারে আমি খেয়াল করেছি। কিন্ত এটা মোটেও ঠিক না। কারণ এই মৃত মানুষগুলোর অনেক আত্মীয় স্বজন বেঁচে আছে তারা যখন এই ছবি গুলো পেপারে দেখে তখন তাদের মানসিক কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন। পুরোনো ব্যথা চাগা দিয়ে উঠে। হ্যাঁ প্রথমবার ঘটনার ব্যাপকতা বোঝানোর জন্য ছবিটি ছাপানো যুক্তিযুক্ত। কিন্তু প্রতিবার ছাপানো উচিত না।
পত্রিকার সম্পাদকগণের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। যেমন সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে কোন ধর্ষিতার ছবি ছাপানো হবে না। আগে ছাপানো হতো। এতে সেই মেয়ের সামাজিক ভাবে গ্রহনযোগ্যতা আরো কমে যেতো। ছবি ছাপিয়ে উপকারের চেয়ে অপকার বেশী হয়।
সেই ছবি একুশে অগাষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে বোমা হামলায় মৃত দুই আওয়ামীলীগের কর্মীর ছবি।
বি:দ্র: এই পোষ্টটি আমি একটু আগেই দিয়েছিলাম অনেক গুলো ছবি দিয়ে। সেই পোষ্টে ছবি ইনসার্টে কিছুটা সমস্যা ছিল। এছাড়া রাগিব ছবি গুলো সরাতে অনুরোধ করেছিল। তাই সরালাম। কিন্তু বিষয়বস্তুটা বোঝানোর জন্য একটি ছবি দিলাম একটু অন্যভাবে। রাগিব আমি আগের পোষ্টটি মুছে ফেলেছি। আপনি আবার কমেন্ট করতে পারেন।
ছবি প্রকাশের ব্যাপারে গণমাধ্যমকে সচেতন হওয়া উচিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।