উইকিপিডিয়াতে রাজাকারের লিস্ট দেখেছি। তাদের মধ্যে অনেকে মরে গেছে। বাকি যারা আছে তাদের বিচার করতে ৩৫ বছর লাগার কথা না, কিন্তু ৩৫ বছরে বিচার তো দুরের কথা রাজাকারদের আরো প্রতিষ্ঠিত করা হয়েছে।
ব্লগ ছাড়াও আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে কাউকে সহজেই রাজাকার বলা হয়।
কেন?
হয় সে রাজাকারদের পক্ষে কথা বলেছে অথবা তাদের দলে অন্তর্ভুক্ত অথবা আওয়ামীলীগবিরোধী কথা বলেছে।
রাজাকারদের নিধন, তাদের বিচার, তাদের অপকর্মের জন্য আওয়ামীলীগকে যতো সোচ্চার দেখা যায় আর কাওকে এমনটি দেখা যায় না।
৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু ক্ষমতায় থাকা অবস্থায় তাদের কোন বিচার করা হয়নি। জিয়া তো রাজাকারদের সাথে ভাল সম্পর্ক রেখেছেন। পরবর্তী ২ নেত্রী ক্ষমতায় যাবার জন্য উভয়েই রাজাকারদের সাথে হাত মিলিয়েছিল।
বিএনপি তো রাজাকার পরিবেষ্টিত আর আওয়ামীলীগ ক্ষমতার লোভে ব্লাসফেমী আইন সহ চুক্তি করেছে রাজাকারদের সাথে।
যারা ভোট দিয়ে রাজাকারদের ক্ষমতায় পাঠায় তারা কি?
যারা ক্ষমতায় যাবার জন্য রাজাকারদের সাথে হাত মিলায় তারা কি?
যারা রাজাকারদের মতাদর্শে বিশ্বাসী তারা কি?
যারা ৩৫ বছরে সুযোগ থাকা সত্বেও রাজাকার বিচার করেনি তারা কি?
যারা রাজাকারদের মতাদর্শ প্রতিষ্ঠায় কাজ করে তারা কি?
যারা রাজাকারদের লালন পালন ও সহযোগিতা করে তারা কি?
যারা রাজাকারদের সাথে আত্বীয়তার সম্পর্ক করে তারা কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




