somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দিস্টভাবে বিষয়বস্তু উপস্থাপন

২৬ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ভার্সিটিতে তিনটা ইংরেজী কোর্স করতে হয় বাধ্যতামূলক এবং এই তিনটা কোর্সেই সাধারণত ইংরেজী সাথে সাথে, ভাষা জ্ঞান, নির্দিস্ট করে কিছু উপস্থাপনার বা বর্ণনা শিখানো হয়। তাছাড়া বিভিন্ন কোর্সেই প্রেজেন্টেশান ব্যাপারটা আছে যেখানে ছাত্রকে কোন প্রজেকশন স্ক্রীনে ইংরেজীতে তার বিষয় বর্ণনা করতে হয় এবং সাথে সাথে অডিয়েন্স এর প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নের উত্তর দিতে হবে খুবই স্পেশেফিক, ভিবিড এবং সংক্ষিপ্ত। এই স্পেশেফিক বিষয়টা সব জায়গায় মোটামুটি মানতে চেস্টা করি। যাতে আমি কি বলছি বা করছি তা যেন শ্রোতা সহজে নির্দিস্ট করে বুঝতে পারে। যেমন: কেই যদি জিজ্ঞেস করে,

ঈদে কি করলেন?
অনেক কিছু, অনেক ঘোরাঘুরি আর আনন্দ। বা
পানসে, ম্যান্তামারা, কোন আনন্দ হয় নাই।
এ ধরনের উত্তর হল জেনারেল। মানে কিছু স্পস্ট নয়।

ঈদে কি করলেন?
অনেক কিছু, অনেক ঘোরাঘুরি আর আনন্দ। চাচার বাসায় গিয়েছিলাম, কাজিনদের সাথে অনেক মজা হয়েছে। বা
পানসে, ম্যান্তামারা, কোন আনন্দ হয় নাই। ভাবছিলাম জানেরে সাথে ঘুরাঘুরি করব কিন্তু ওর হইছে জ্বর, ঘরথেকেই বাহির হয় নাই।
মানে হল একটা উদাহরন দেওয়া। স্পস্ট করে বুঝানো আপনি কেন মজাপেলে বা পেলেন না।

সেদিন পিপিডি স্যারের ক্লাস করছিলাম। তিনি অংক পড়ান, তার ক্লাসে সাধারণত কেউ কথা বলেন না। একটা কিছু পেলেই তিনি ছেলেমেয়েদের নাকাল করে ছাড়েন। স্যার ক্লাসে আবার গল্প টল্পও অনেক করেন। একবার বললেন কোন বিষয়ে বললে আমরা যাতে স্পেসেফিক ভাবে বলি বা করি। স্যার আবার ওনার অনার্স, মাস্টার্স, পিএইডি করেছেন অংকে রাশিয়া, তিনি মেডিক্যাল স্ডুডেন্ট ছিলেন, অংক প্রিয় ছিল তাই মেডিসিন ছেড়ে অংক পড়তে রাশিয়া যান। সেখানে অংক কুইজ নাকি বোর্ডে করতে হত এবং সহ ছাত্রদের বুঝিয়ে দিতে হত। সবাই বুঝেছে বললে নাম্বার নয়তো অংক ঠিক হলেও ছাত্ররা যদি বলত বুঝি নাই তাহলে শূন্য। তার মানে অল্প সময়ে স্পেসেফিক ভাবে অংক বুঝাতে হত।

স্যার বললেন তোমরাতো এখানে কোর্স কর, প্রেজেন্টেশন কর, ছাত্রদের প্রশ্ন উত্তর দাও তোমরা বুঝবে স্পেসেফিক বলতে কি বুঝায়। আমার এক বলদ শালা আছে, গাধাটা আবার ইঞ্জিনিয়ার, কিন্তু তোমাদের মত পড়ার সুযোগ পায় নাই। তাই বলদ এসব বুঝবেনা। সেদিন জিজ্ঞেস করলাম পাঁচ, ছয় টা মেয়ে ছবি দেখেছ, কাউকে কি তোমার পছন্দ হয়েছে বিয়ে করার জন্য, বলদটা কি বলল ঘুরিয়ে ফিরিয়ে আমি কিছুই বুঝলাম না। শেষে আমার স্ত্রীকে বললাম তোমার বলদ ভাইকে বল সে কি বলতে চায় সে যেন তোমাকেই বলে, আমাকে আর বলতে হবে না।

আমাদের পপ স্টার তিশমার সাথে এই অংক কোর্সটা করছি। তিশমাকে আপনাদের চিনার কথা, টিভিতে ওর অনেক গান-টান দেখায়। সে আবার পড়াশুনায় ও ভাল। ভাল গ্রেড পাচ্ছে। সে স্যারকে একটা প্রশ্ন করাতেই স্যার ওকে পেয়ে বসল। দেখ একটা বিষয় শুধু একটু জানলেই হয় না। এর শেষ পর্যন্ত জানতে হয়। তুমি যদি বিদেশে যাও তাহলে দেখবে তুমি বিশেষ সুবিধা করতে পারছনা। কোন অংকের ছাত্রের সাথে তুমি কথা বললে দেখবে তুমি বিশেষ কিছুই বলতে পারছ না। কিন্তু সে অংকের শেষ কথাটা জানে তুমি তখন অংক না পেরে যদি বল আমি তো মিউজিকও জানি তাহলে সে বলবে আস আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই। সে বন্ধুটি দেখবে মিউজিকের শেষ কথাটা জানে সেখানে তুমি কিছুই বলতে পারবেনা। তাই যে জিনিসটা করবা তার শেষটা যেন জান তার চেস্টা করবা।

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×