somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

পেশাগত সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক অন্ধত্ব।

২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ডাক্তারকে মানুষের স্বাভাবিক সময়ে প্রয়োজন নাই, তাঁকে প্রয়োজন মানুষের সবচেয়ে দুর্বল এবং স্পর্শকাতর মুহুর্তে। যে সময়ে মানুষ অসুস্থ থাকে, মনোবল থাকে না, নিজের আত্মবিশ্বাসে চিড় ধরে ঠিক সেই মুহুর্তেও একজন মানুষ ডাক্তারের উপর আস্থা রাখেন। এই আস্থা অনেকটা আধ্যাত্মিক ব্যাপার। ডাক্তারের শুধুমাত্র মুখের কথাই একজন রোগীর জন্য সুস্থতার সবচেয়ে বড় ঔষুধ হতে পারে। তাই ডাক্তার এমন একটা পেশা যাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে এবং বিপদের সময় একান্তভাবে পাশে পেতে চায়।

সেবা জনিত প্রায় প্রতিটি সেক্টরে আমাদের লোকবলের অভাব আছে। বিশেষ করে সরকারী চিকিৎসা বিভাগে আমাদের প্রয়োজনীয় লোকের সংখ্যা খুবই কম। তা স্বত্তেও ডাক্তার এবং নার্সদের একটা বড় অংশ চেষ্টা করেন সেবা দিতে। ভালোমন্দ তো সব সেক্টরেই আছে। সমস্যা হয়, যখন এই মন্দ অংশকে পরিবর্তন করা যায় না বা যখন পরিবর্তন করার চেষ্টা করা হয়। কোন সেক্টরের মন্দ অংশকে দোষারোপ করার মানে এই নয় যে, ভালো অংশকেও দোষারপ করা হচ্ছে। মন্দ অংশকে পরিবর্তন করার চেষ্টার অর্থ এই নয় যে ভালো অংশকেও পরিবর্তন করা হবে। তাই যখন কোন পেশার কোন নির্দিষ্ট অংশকে সমালোচনা করা হবে, সেটার পুরো পেশার উপর গিয়ে বর্তায় না। এই ধরনের চিন্তা ভাবনা বাস চালক শ্রমিক সংস্থাগুলো করলে অশিক্ষিত বলে মেনে নেয়া যায়। কিন্তু শিক্ষিত অংশের ক্ষেত্রে এমনটা ভাবা খুবই কঠিন।

কেউ যদি তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে তিনি অবশ্যই দোষী। বিশেষ করে সরকারী কোন কর্মকর্তা যদি তাঁর উপর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন বা নিয়মের ব্যতয় করেন তাহলে স্থানীয় জনপ্রতিনিধি এই ব্যাপারে তাঁকে সর্তক, শাস্তিমুলক বা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পদক্ষেপ নিতে পারেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী দেশের প্রথম পনেরজন ব্যক্তির মধ্যে ১৩ নাম্বারে আছে সংসদ সদস্যগণ। একজন সংসদ সদস্য চাইলে সিভিল সার্জনকেও জবাবদিহীতার আওতায় আনতে পারেন। কার্যত এখানে দোষের কিছু নাই। রাজনৈতিক কারনে এবং পেশাগত সাম্প্রদায়িক মনোভাব থেকে অনেকেই এই বিষয়টিকে নিয়ে সমালোচনা করছেন। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে, দুইদিন আগেও যে লোক সরকারী হাসপাতালে ডাক্তার না থাকা, প্রাইভেটে প্র্যাক্টিস নিয়ে সোচ্চার ছিলেন, তিনি আজকে হঠাৎ করে মাশরাফী অন্যায় করেছেন বলে বিশাল বিশাল লেখা প্রসব করছেন।

যাইহোক, এরা হিপোক্রেট। এই ধরনের মানুষ থাকবেই। এদেরকে ইগনোর করতে হবে। বুঝাতে হবে, সর‍্যি! আমরা হিপোক্রেসি পছন্দ করি না। আজকে যদি আমাদের রাষ্টীয়ভাবে জবাবদিহীর নজির থাকত, তাহলে অনেক কিছুই পরিবর্তন হতো। সবাই সবাইকে সম্মান করবে, সবাই নিজের সম্মান রাখবে এটাই কাম্য।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৬
২৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×