[গাঢ়]অমি[/গাঢ়]
বহুদূর বন্ধুর পথ আজ আমাদের
চারিদিকে উঁচু নিচু গিরিখাত, উৎপাত
আজতো দেখা হলো, কাল কি হবে?
অথবা আদৌ কোনো দিন কি হবো মুখোমুখি?
জানি না, আর জানতে চাইলেও কি
সব কিছু জানা যায়?
বুকে যখন ওঠে প্লাবন
বুকে যখন বেজে ওঠে পরাহতের ডাক
স্বপ্নগুলো ভেসে ভেসে আসে
গভীর আবেগে, নিঃশ্বাসে
মুখোমুখি দাঁড়াবার প্রবল তৃষ্ণায়
ঘর হতে দু'পা বাড়িয়ে আকাশে
কালো মেঘের অকারণ আনাগোনা
ফিরিয়ে দেয় গভীর হতাশায়
বুঝি না, আর বুঝতে চাইলেও কি
সব কিছু বোঝা যায়?
আর তাই আজ
কোনো কিছু না জেনে
কোনো কিছু না বুঝে
বুকের ভেতর এক সমুদ্র
অভিমানের প্রবল স্রোতে
ভেসে চলেছি অজানা
অচেনা কোনো নতুন প্রত্যাশায়।
আমি আর ফিরবো না,
ফিরবো না তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে
কেন ফিরবো? কার জন্য?
কিসের জন্য? বলতে পারো?
শুধু তুমি-
তোমাকেই বলি, আসবে কি?
ধরবে কি তোমার কোমল দু'হাতে আমার দুটি হাত?
জোড়া মেঘ হয়ে ভেসে চলে যাবো
অনন্ত অজানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

