আবহাওয়া যতোই হোক না কেন বৈরী
আমি তো আছি তৈরী-
আসবি তোরা? আয় তাহলে!
চলে আয় নিয়ে যা আছে তোদের,
দেখে যা আমার আজন্ম প্রস্তুতি-
তোদের আগমনের জন্য সেই কখন থেকে...
যখন লিখতেও শিখিনি, তখন থেকে শান্ দিচ্ছি
কলমখানাকে- সূঁচালো অগ্রভাগ রক্তপিপাসু আজ।
আসবি তোরা? আয় তাহলে!
রক্তের দাগ মুছে যাবে রক্তে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




