somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিকা মা এবং আমাদের শৈশব

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোঁস্টটি শুধুমাত্র আধুনিকা মায়েদের জন্য

আপনার বাচ্চাকে পাশের বাসার ভাবির বাচ্চার চেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য পড়াশুনা না করিয়ে তার সুশিক্ষা অর্জনের দিকে লক্ষ্য রাখুন যাতে আপনার আচরনে সে হিংসুক না হয়!!!

পাশের বাসার ভাবির বাচ্চার প্রতিদ্বন্দ্বী না বানিয়ে তার বন্ধু বানানোর চেস্টা করুন সামনে বন্ধুত্বপূর্ণ আচরন আবার বাসায় আসলে ক্যান ওর চেয়ে ভালো হইলা না এই রকম দ্বিমুখিতা পরিহার করুন আপনি কি চান আপনার সন্তান দুমুখো সাপ হোক???

তার জন্য উপযুক্ত ধর্মীয় শিক্ষার ব্যাবস্থা রাখুন যাতে তার মধ্যে ধর্মীয় গোড়ামী না সৃষ্টি হয়ে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয়

তাকে অন্তত বিকাল বেলাটা বাসার পাশের ছোট্ট মাঠে দৌড়াদৌড়ি করার সুযোগ করে দিন এই টাইমে কোন কোচিং বা স্যার যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখুন আপনি কি চান আপনার ছেলের ওজন আপনাকে ছাড়িয়ে যাক??? সে অলস অকর্মণ্য হোক???

তার জন্য সপ্তাহে বা মাসে অন্তত একটা দিন রাখুন তাকে নিয়ে যান জাদুঘর বা ভাসানী নভোথিয়েটার বা এই রকম কোন শিক্ষণীয় স্থানে, তাকে জানতে দিন বাংলাদেশেও গর্ব করার মত অনেক কিছু আছে!!!

তাকে নিয়ে দিনের কিছুটা সময় গান শুনুন বিশেষ করে বাংলা গান সে জানুক বাংলাদেশেও সঞ্জীব চৌধুরী, পার্থ বড়ুয়া জেমসের মত শিল্পী আছে সোলস, এল আর বি, অর্থহীন, মাইলসের মত বিশ্বমানের ব্যান্ড আছে। অথবা ছবি দেখুন দীপুনাম্বার টু, মাটির ময়না, আমার বন্ধু রাশেদ, রানওয়ে এগুলো, সে জানুক গান আর ছবি শুধু কলকাতা আর হিন্দিতেই হয়না বাংলাতেও হয়!!

জন্মদিনে তাকে গেমসের সিডির জায়গায় বই কিনে দিন জাফর ইকবালের আমি তপু বা জারুল চৌধুরীর মানিক জোড় অথবা সুকুমারের ছড়ার বই, সে জানুক এডভেঞ্চার শুধু কম্পিউটার গেমসে না বাস্তবেও হতে পারে!!

সর্বোপরি অনুরোধ রইলো আজকে থেকে শপথ নিন আপনারা নিজেরাও আর কখোনো ফাস্ট ফুড খাবেন না বাচ্চাদেরও খাওয়াবেন না। আমাদের মায়েরা তাদের নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আমাদের যেমন শাক সবজি খাইয়েছিলো আপনারাও তেমনি ছলে বলে কৌশলে আপনার বাচ্চাকে শাক সবজি দুধ ডিম এগুলো খাওয়াবেন।

বিশ্বাস করুন উপরের কাজগুলো করলে আপনার ছেলেমেয়ে কখোনো বখে যাবেনা, রাস্তায় মেয়েদের দেখলে শীস দিয়ে কটু কথা বলবে না, আপনার অবাধ্য হবেনা, আপনাকে ভালো বাসবে দেশকেও ভালো বাসবে সর্বোপরি সে একজন ভালো মানুষ হবে একজন দেশপ্রেমিক হবে।

আমি বিশ্বাস করি শুধু আমাদের মায়েরাই পারেন আমাদেরকে একটা অলস, হিংসুক, অকর্মণ্য, ঘরকুনো, অসামাজিক এবং মমত্বহীন জাতি উপহার দিতে আবার শুধু আপনারাই হ্যাঁ আপনারাই যদি একটু সতর্ক হন তাইলে আপনারাই পারবেন আমাদেরকে একটি প্রানোচ্ছল, পরোপকারী এবং উদ্যমী জাতি উপহার দিতে যারা গাইবে

"মাআআআআআআগো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরাআআআআআ প্রতিবাদ করতে জানি!!

আপনার ছেলে বা মেয়ে যদি আপনাকে নিয়ে এমন একটি গান লিখে অথবা গায় তাইলে আপনার মনের অবস্থাটা কেমন হবে একটু চোখটা বন্ধ করে একটা মিনিট কল্পনা করূন তো??

মুন্না
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×