somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উল্ল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে চূড়ান্ত বিলে

২০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006
গত রোববার জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির উত্থাপিত ক্যাব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে লাইসেন্স পাওয়া, লাইসেন্সপ্রাপ্তির পর কার্যক্রম শুরু ও লাইসেন্সের মেয়াদ পুনর্নির্ধারণ, বিদেশ থেকে সম্প্রচারিত দেশীয় চ্যানেলের সম্প্রচার, অপারেটরদের নিজস্ব ব্যবস্থাপনায় চ্যানেল চালু, পে চ্যানেলের বিপরীতে বিদেশে অর্থ পাঠানো, প্রাইম ব্যান্ডে সরকারি ও সরকার অনুমোদিত বেসরকারি চ্যানেলগুলোকে বাধ্যতামূলক, বিদেশি চ্যানেল বন্ধ ইত্যাদি বিষয়ে সংযোজন ও বিয়োজন করা হয়েছে।
নতুন করে সংযোজিত বিষয়গুলোর মধ্যে রয়েছে, কোনো পরিবেশক ও অপারেটর ভিডিও ভিসিডি, ডিভিডির মাধ্যমে বা অন্য কোনো উপায়ে নিজস্ব কোনো চ্যানেল বাংলাদেশে বিপণন, সঞ্চালন ও সম্প্রচার করতে পারবে না, পরিবেশকদের নতুন করে এলসি খোলার মাধ্যমে বিদেশি পে চ্যানেল ডাউনলিংক করতে হবে এবং সরকারি অনুমোদন ও বিদেশে অর্থ প্রেরণে সরকারি অনুমতি না নেওয়া পর্যন্ত বিদেশি পে চ্যানেল ডাউনলিংক, সঞ্চালন ও সম্প্রচার করা যাবে না । এছাড়া লাইসেন্স না পেলে মাল্টি চ্যানেল মাল্টি পয়েন্ট ডিস্ট্রিবিউশন সার্ভিস (এমএমডিএস) বা ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) টার্মিনাল স্থাপন, ব্যবহার, বিপণন ও সঞ্চালন করা যাবে না এবং মাল্টি চ্যানেল মাল্টি পয়েন্ট ডিস্ট্রিবিউশন সার্ভিসের মধ্যে টেরিস্ট্রিয়াল সম্প্রচারের বিষয়টি অন্তর্ভুক্ত নয় বলে সংশোধিত বিলে উল্লেখ করা হয়।
সংশোধিত বিলে বিদেশ থেকে সম্প্রচারিত কোনো দেশীয় চ্যানেল এ দেশে ডাউনলিংক, বিপণন ও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধারাটি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টির সুযোগ রয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও।
বিলে শতকরা 20 ভাগের বেশি শেয়ারের মালিকানায় কোনো বিদেশি ব্যক্তি থাকলে ওই পরিবেশক ও অপারটরকে লাইসেন্স ইসু করা হবে না বলে সংশোধনী আনা হয়। একই উপধারায় কোনো বিদেশি নাগরিকের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাইসেন্স ইসুর ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি নতুনভাবে সংযোজন করা হয়। এছাড়া নতুন করে সংযুক্ত করা হয়েছে 5টি উপদফা। এগুলোতে রয়েছে পরিবেশকদের পে চ্যানেলের প্যাকেজ বা বান্ডিলে নিষেধাজ্ঞা, অপারেটরদের গ্রাহক চাহিদা না থাকলে ক্রয়কৃত পে চ্যানেল পরিবেশকদের ফেরত দেওয়ার সুযোগ, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সংযোগ দেওয়া, জোরপূর্বক গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে সংযোগ নিতে বাধ্য করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, বিপণনের জন্য প্রয়োজন অনুযায়ী বিধির মাধ্যমে চ্যানেল সংখ্যা সময়, সময় নির্ধারণ ও বিদেশি পে চ্যানেল অনুমোদনের ক্ষেত্রে মূল্য নির্ধারণে সরকারের হাতে ক্ষমতা।
বেশকিছু পরিবর্তনের মধ্যে রয়েছে, আইন প্রণয়নের আগে লাইসেন্সপ্রাপ্তদের এ আইন বলবৎ হওয়ার পর পুনরায় লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে 90 দিনের মধ্যে পরিবর্তে 30 দিন, লাইসেন্সের আবেদনের পর 30 দিনের মধ্যে অপারটেরদের লাইসেন্সিং কতর্ৃপক্ষের তা ইসু করা এবং লাইসেন্সের মেয়াদ পরিবেশকদের ক্ষেত্রে 3 বছর ও অপারেটরদের ক্ষেত্রে 1 বছরের পরিবর্তে প্রত্যেককে 2 বছর নির্ধারণ করা হয়। এছাড়া অননুমোদিত যন্ত্রপাতি বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যন্ত্রপাতি ব্যবহার এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সেবা প্রদান বা সেবা প্রদানের উদ্দেশ্যে স্থাপনকৃত যন্ত্রপাতি আটকের পর লাইসেন্স নেওয়ার সময়সীমা 45 দিনের পরিবর্তে 30 দিন করা হয়েছে।
খসড়া বিলের বেশ কিছু উপধারা এ বিলে বাতিল করা হয়েছে। এর মধ্যে অপারটরদের দৃটি পৃথক প্যাকেজে বিদেশি পে চ্যানেল ও ফ্রি টু এয়ার চ্যানেল সঞ্চালন। এছাড়া সংশোধিত বিলে জনস্বার্থে যে কোনো চ্যানেল বন্ধের পরিবর্তে সরকার যে কোনো কেবল্ টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ করতে পারবে।
সংশোধিত বিলে সরকারি ও বেসরকারি চ্যানেল সঞ্চালনের ক্ষেত্রে প্রাইম ব্যান্ড ও প্রাইম ব্যান্ডের মাঝখানে ঢুকে যাওয়া অন্য ব্যান্ডগুলোতেও সরকারি চ্যানেলগুলো ও সরকার অনুমোদিত বেসরকারি দেশীয় চ্যানেলগুলো অনুমোদনের তারিখ অনুযায়ী অগ্রাধিকারক্রমে অব্যাহতভাবে সঞ্চালন বা সম্প্রচার করা বাধ্যতামূলক করা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

×