somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

শিহরিত হই বিস্ময়ে

২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিলতিল করে ক্ষুদ্র থেকে সিন্ধুতে পরিণত হওয়া
বাঙালি জাতির ইতিহাসের-
একটা গৌরব বরাবরই দখলদারী ছিল,
বীর জাতি হিসেবে ছিলো বিশ্বের বুকে পরিচিতি।
সেই বীর জাতি-
কালের জাতাকলে দীর্ঘদিন প্রায়শ্চিত্ত করেছে-
কাল থেকে কাল পরাধীনতার শিকলে বাঁধা পড়ে;
অপরের গোলামী করে শোধ করেছে
নিজেদের বেঈমানীর কুফল,
ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল গৌরব বীরত্বের।
বহুকাল,
বহুপ্রাণের বিনিময় আবারো ফিরে সেই গৌরব-
স্বাধীনতা আর সার্বভৌম রাষ্ট্রের সাথে;
সে ছিলো এক মহান নেতার গুণ-নেতৃত্বের।
বর্বর পাক-জাতির হত্যাযজ্ঞ আর ধ্বংসাবশেষ
শূন্য থেকে শুরু হয় পথচলা আলোর দিকে-
সে ছিল হাজার বছরের শ্রেষ্ঠ নেতৃত্ব।
যে মহান নেতৃত্ব ও নেতার নাম
শ্রদ্ধা ভরে ভালোবাসায় স্মরণ করে ইতিহাস-
'ইতিহাসের মহানায়ক-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'।
যাঁর নেতৃত্বগুণে বাংলার সাত কোটি প্রাণে
ধ্বনিত হয় একই প্রতিধ্বনি-
শ্রদ্ধা আর ভালোবাসার স্বাক্ষর রেখে গেলেন-
ত্রিশলক্ষ শহীদের প্রাণ!
আমরা পেলাম স্বাধীন রাষ্ট্র- মুক্তির স্বাদ।

সেই ঐক্য সেই দৃঢ় প্রতিজ্ঞা-
সেই বলিষ্ঠ প্রতিবাদী ধ্বনি প্রতিধ্বনি-
শুনি না আর কোন হৃদয়ের,
ভাসে না দক্ষিণা হাওয়ায় সেইদিন থেকে;
যেদিন থেকে অকৃতজ্ঞতার চরম রূপ-
দেখিয়েছিলাম আমরা!
যেদিন-
যিনি নিজের সমস্ত জীবন
আমাদের চিন্তায় পার করে গেছেন,
পৃথিবীর বুকে একটা অবহেলিত জাতির জন্য-
একটা নির্দিষ্ট নিজস্ব সার্বভৌম দেশ এনে দিলেন;
যাঁর নেতৃত্বে আমরা পেয়েছিলাম একতা-
বীরত্বের মহা গৌরব,
তাঁকেই খুন করেছিলাম আমরা!
সেদিন থেকেই অন্ধকারে ডুবে গেছে
আমাদের আলো, শ্রদ্ধা-ভক্তি-বিশ্বাস;
হারিয়েছি প্রতিবাদী অন্তর, অহংকার-সত্যের।
শিহরিত হই বিস্ময়ে- কতটা অকৃতজ্ঞ হলে-
কোন জাতি খুন করতে পারে জাতিরপিতা!!


সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×